শান্তিপুরে বাজ পড়ে প্রাণ হারাল একাধিক হনুমান

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: সোমবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো নদিয়া জেলার শান্তিপুরের প্রফুল্ল নগরবাসী। গাছে বাজ পড়ে মৃত্যু হলো একাধিক হনুমানের। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়া শান্তিপুর থানার(Shantipur P.S.) নবলা গ্রাম পঞ্চায়েতের প্রফুল্ল নগরের(Prafullanagar) জোড়া বটতলা এলাকায়। সূত্রের খবর, সোমবার সকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় নবলা ও তার পার্শবর্তী এলাকায়। অভিযোগ, সেই সময়েই পরপর চারবার বাজ পড়ে নবলা প্রফুল্ল নগর জোড়া বটতলা এলাকার একটি বট গাছে।

স্থানীয়দের দাবি, প্রত্যেকদিন ওই গাছে রাত্রিবাস করে একাধিক হনুমান। তাতেই মর্মান্তিক মৃত্যু হয় একাধিক হনুমানের(Monkey)। কোন হনুমান ঝলসে গিয়ে মাটিতে পড়ে যায় আবার কেউ ওই গাছের ডালেই ঝলসে গিয়ে ঝুলতে থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তরে কর্মীরা ও দমকলের একটি ইঞ্জিন। বনদপ্তর সূত্রে জানা যায় দুটি হনুমান মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া একাধিক হনুমানকে আহত অবস্থায় উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা।

এদিন ওই এলাকায় হনুমানের মৃত্যুর পাশাপাশি একাধিক বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম বাজ পড়ার ঘটনায় বিকল হয়ে যায়। বাজ (Lightining)পড়ে হনুমানের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দাবি করেন সব সময় ওই বটগাছটিতে একাধিক হনুমানকে তারা দেখতে পেতেন। এদিন বাজ পড়ার ঘটনা পর হনুমানদের চিৎকার চেঁচা মিচিতে মানুষজন সেখানে এসে দেখেন এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের