ফিল্মি কায়দায় আটক বিএমডব্লিউ নিয়ে চম্পট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিনেমার পর্দায় গাড়ি নিয়ে চম্পটের ঘটনা চিত্রায়িত হয়। তবে বাস্তবের এই ঘটনা হার মানাবে সিনেমার গল্পকে। খোদ পরিবহণ দপ্তরের অফিস থেকে আটক হওয়া গাড়ি উধাও। ঘটনার সাতদিন পেরিয়েছে। এখনও হদিশ মেলেনি বিএমডব্লু গাড়িটির (ডব্লুবি০৬জে৬৩৯৯)। ইতিমধ্যেই গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর সায়েন্স সিটির কাছে গাড়িটির চেকিং-এর জন্য আটকায় কর্তব‌্যরত মোটর ভেহিক‌্যালস ইন্সপেক্টররা। গাড়ি না থামিয়ে পালিয়ে যায় চালক। রুবি মোড়ের কাছে গাড়িটি আটকানো হয়। চেকিং করতে গিয়ে দেখা যায়, ২০১৭ সাল থেকে বিএমডব্লুটির ট‌্যাক্স বাকি। যার পরিমাণ ১০ লাখ ৯৭ হাজার টাকা। নেই ইনসিওরেন্স-সহ অন‌্যান‌্য কাগজপত্রও। এরপর গাড়িটি আটক করে কসবা পরিবহণ ভবনে আনা হয়।  

গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য প্রথমে অনুরোধ করেন চালক। গাড়ির চাবি নিয়ে নেয় এমভিআইরা।  অন্য গাড়ি চেকিং শুরু করলে আচমকা রিমোটের সাহায্যে গাড়ি স্টার্ট দিয়ে চম্পট দেন চালক।  দুই এমভিআই বাধা দিতে এসে ছিটকে পড়েন তাঁরা। ঘটনার পরই তড়িঘড়ি অভিযোগ জানানো হয় কসবা থানায়। আসলে এমভিআইরা খেয়াল করেননি চালকের পকেটে রিমোট ছিল। দামি গাড়ির রিমোট থাকে। ফলে এই ঘটনা ঘটে। জানা যায় ওইদিন গাড়িটি চালাচ্ছিলেন বেনিয়াপুকুরের বাসিন্দা কামরান আলম। ঘটনার পর থেকেই বাড়ি ফেরেনি সে। খোঁজ চলছে ওই চালকের।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে