ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ৬৫ হাজারের ঘরে নামল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মঙ্গলবারেই বিনিয়োগকারীদের কাছে অমঙ্গলের বার্তা নিয়ে এল শেয়ারবাজার। সোমবার দিনভর টালমাটাল পরিস্থিতি শেষে কোনও ক্রমে পতন থেকে রক্ষা পেয়েছিল সেনসেক্স-নিফটি। কিন্তু মঙ্গলবার পতন এড়াতে পারল না। বাজার বন্ধের সময়ে ৭৮.২২  সূচক খুঁইয়ে ৬৫ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। আর আগের দিনের চেয়ে ৯.৮৫ পয়েন্ট কমে ১৯,৬৬৪.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারদর জোর ধাক্কা খেয়েছে। তবে লাভের মুখ দেখেছে এফএমসিজির সঙ্গে যুক্ত সংস্থাগুলি।

মঙ্গলবার ৬৬,০২৩.৬৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর নিফটি দাঁড়িয়েছিল ১৯,৬৭৪.৫৫ পয়েন্টে। এদিন অবশ্য আগের দিনের চেয়ে সামান্য বেশি পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে শেয়ারবাজার ছিল নিম্নমুখী। জাপান এবং হংকংয়ে শেয়ারবাজারে ধসের প্রভাব এসে পড়ে মুম্বইয়ের দালাল স্ট্রিটেও। ফলে লেনদেন শুরুর খানিকক্ষণের মধ্যেই নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। একসময়ে ৬৫,৮৬৫.৬৩ সূচকে নেমে যায়। পরে ধাক্কা সামলে খানিকটা ঊর্ধ্বমুখী হয়। তবে দিনের শেষে রেড জোনে নেমে যায় সেনসেক্স। বাজার বন্ধের সময়ে আগের দিনের চেয়ে ৭৮.২২ সূচক কমে  ৬৫,৯৪৫.৪৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স।

এদিন শেয়ারবাজারে পতনের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি। যদিও টাটা স্টিল, নেসলে,  এসার মোটরসের মতো সংস্থার শেয়ারদর আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এসার মোটরসের শেয়ারমূল্য বেড়েছে ২.৫২ শতাংশ।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক