নিজের বায়োপিকের প্রচারে কলকাতায় আসছেন মুথাইয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বায়োপিকের প্রচারে মহানগরে আসছেন কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলীধরন। আগামী   ২৮ সেপ্টেম্বর শহরে পা রাখছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তাঁর সঙ্গে একই মঞ্চে হাজির থাকতে পারেন বাংলার  মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।  

কিংবদন্তী শ্রীলঙ্কান স্পিনার মুথাইয়া মুরলীধরনের (Muttiah Muralithan) জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ‘৮০০’। ছবিতে কিংবদন্তী  স্পিনারের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মধুর মিত্তাল। অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিওনিয়ার’-এ অভিনয়ের সুবাদে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন মধুর। তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে কিংবদন্তী স্পিনারের ‘বায়োপিক’ ।

নিজের বায়োপিকের প্রচারে এসে সল্টলেকের শিক্ষা নিকেতন স্কুলে যাওয়ার কথা রয়েছে মুরলীধরনের। পড়ুয়াদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় অংশ নেবেন কিংবদন্তী স্পিনার। বছর কয়েক আগেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী অবলম্বনে তৈরি হয়েছিল ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ (M.S. Dhoni: The Untold Story)। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল ছবিটি। মুরলীধরনের বায়োপিকও দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলে আত্মবিশ্বাসী নির্মাতারা। 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল