ফের অগ্নিগর্ভ মণিপুর, নিষিদ্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: দুই মেইতেই পড়ুয়ার নৃশংস খুনের ঘটনা ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ডাবল ইঞ্জিন সরকারের শাসনাধীন মণিপুর। বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে এসেছেন হাজার-হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ল্যাজেগোবরে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ফের মণিপুরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ থাকছে।

গত সাড়ে চার মাসের বেশি সময় ধরে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। গত ৩ মে জনজাতি গোষ্ঠীর ছাত্র সংগঠনের মিছিলকে কেন্দ্র করে যে জাতি হিংসা শুরু হয়েছিল, তা সামাল দিতে কার্যত ব্যর্থ রাজ্য ও কেন্দ্রীয় সরকার। সেনা ও আধা সেনা নামিয়েও মৃত্যুমিছিল আটকানো যাচ্ছে না। গত সাড়ে চার মাসের বেশি সময় ধরে জাতি হিংসার বলি হয়েছেন প্রায় দুশোর মতো নিরীহ মণিপুরবাসী।

জাতি হিংসার মধ্যেই গত ৬ জুলাই নিখোঁজ হয়েছিল দুই পড়ুয়া। কিন্তু দুই পড়ুয়ার ভাগ্যে কী ঘটেছিল তা জানা যায়নি। সম্প্রতি ১০০ দিনের বেশি নিষিদ্ধ থাকার পরে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার পরেই গত ২৩ সেপ্টেম্বর সমাজমাধ্যমে নিখোঁজ দুই পড়ুয়ার মৃতদেহের ছবি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, দুই পড়ুয়ার মৃতদেহের সামনেই বসে রয়েছে দুই বন্দুকধারী। গত কয়েকদিন ধরেই অপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে রাতেই মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান