দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হেঁশেল সামলে লক্ষ্মী ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো প্রমীলা বাহিনীর

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রামঃ হেঁশেল সামলে ঘরের লক্ষ্মীরা মাতছেন দুর্গাপুজোয়। বুধবার তারই খুঁটি পুজো অনুষ্ঠিত হল। আশাকাঁথি গ্রামের (Ashakathi Village)মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে পুজো করতে উদ্যোগী হয়েছেন। আশাকাঁথি গ্রামের স্কুল ও কলেজের ছাত্রীরাও টিফিনের টাকা জমিয়ে দান করেছে মা-মাসি-কাকিমাদের পুজো কমিটির তহবিলে।  সবমিলিয়ে মহিলাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই পুজো। এ বছরই প্রথমবারের মতো পুজো অনুষ্ঠিত হচ্ছে। 

আচমকাই কেন পুজোর উদ্যোগ? পুজোর উদ্যোক্তরা জানিয়েছেন, ‘এতদিন পুজো দিতে কিংবা দেখতে যেতে হত জয়পুর বা শিলদায়।  বাড়ি থেকে দুরত্ব তিন থেকে পাঁচ কিমি। সংসারের হেঁশেল সামলে তা খুব কঠিন। তাই নিজেদের গ্রামেই পুজো শুরুর উদ্যোগ নেওয়া হয়।’ পুজো কমিটির সভাপতি শোভা চন্দ্র জানান, প্রায় ১৫০ জন মহিলা নিয়ে পুজো করেছেন তারা। সব মিলিয়ে এবারের পুজোর বাজেট প্রায় লক্ষ টাকা। ১৫০ জন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Vandar) থেকে প্রাপ্ত ৭৫ হাজার টাকা এক জায়গায় জড়ো করা হয়েছে। বাকি টাকা পার্শ্ববর্তী গ্রাম থেকে চাঁদা হিসেবে সংগ্রহ করা হবে।

আশাকাঁথি গ্রামে এতদিন দুর্গাপুজো না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মনে খানিকটা দুঃখ ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার তাঁদের সেই দুঃখ ঘোচাতে সাহায্য করেছে। গ্রামে প্রথমবার দুর্গাপুজোকে ঘিরে এখন থেকেই উ‍ৎসবের পরিবেশ শুরু হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

Auto Draft

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ