দক্ষিণ আফ্রিকায় হদিশ নয়া কোভিড ভ্যারিয়েন্ট B.1.1.529

এখনও পর্যন্ত ২২ জন এই ভাইরাসে আক্রান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের বিভিন্ন প্রান্তে যখন নতুন করে করোনা দাপট দেখাতে শুরু করেছে, সেই সময় দক্ষিণ আফ্রিকা থেকে এল দুঃসংবাদ। ওই দেশে হদিশ মিলল করোনার নতুন ভ্যারিয়েন্টের। ন্যাশনাল ইন্সটিটউট অব কমিউনিকেবল ডিজিসের (এনআইসিডি) বয়ান অনুসারে, নতুন এই ভ্যারিয়েন্ট B.1.1.529। এখনও পর্যন্ত নতুন এই ভাইরাসের শিকার ২২ জন।

এনআইসিডি-র তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এখনও পর্যন্ত ২২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের ক্ষমতা যাচাই করতে আক্রান্তদের শরীর থেকে রক্তের নমুনা ও লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ আফ্রিকাতেই প্রথম বেটা ভ্যারিয়েন্টের সন্ধান মেলে। এই বছরের গোড়ার দিকে সন্ধান পাওয়া গিয়েছিল আরও একটি ভাইরাস C.1.2।। এবার হদিশ মিলল নতুন ভ্যারিয়েন্ট B.1.1.529.

এদিকে করোনার দাপট অব্যাহত। সংখ্যাটা দাঁড়াচ্ছে এক লক্ষ। জার্মানিতে করোনা প্রাণ কেড়েছে এক লক্ষ মানুষের। মৃতের পাশাপাশি আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রবার্ট কচ ইন্সটিটিউটের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এক দিনে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজারের বেশি (৭৫,৯৬১ জন)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আক্রান্তের সংখ্যা আগামীদিনে আরও বৃদ্ধি পাবে। পূর্ব এবং দক্ষিণ জার্মানির অধিকাংশ হাসপাতালে বেডের আকাল দেখা দিয়েছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের