কলকাতায় পা রেখেই রাম-বামকে কড়া আক্রমণ সৌরভের

বৃহস্পতিবার কলকাতায় ফিরে রাম-বাম শিবিরকে তাদের করা কুৎসারই কড়া জবাব দিয়েছেন সৌরভ। বুঝিয়ে দিয়েছেন তিনি এসব নিয়ে চিন্তিত নন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেনে(Spain) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) শিল্প সম্মেলনে যোগ দেওয়া থেকে শালবনিতে শিল্পের বিনিয়োগের ঘোষণা, সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Gangully) একদিকে যেমন্ন বাংলার শুভাকাঙ্ক্ষী মানুষের অফুরন্ত শুভেচ্ছা কুড়িয়েছেন তেমনি মমতার বিরোধী রাম-বামের চক্ষুশূলও হয়ে উঠেছেন। কার্যত সেই সময় থেকেই লাগাতার সৌরভের বিরুদ্ধে রীতিমত পরিকল্পনা করে হাতেহাত মিলিয়ে আক্রমণ ও কুৎসা চালানো শুরু করেছে রাম-বাম শিবির। তা সে সোশ্যাল মিডিয়া হোক কী রাজনীতির মঞ্চ। সর্বত্রই শুরু হয়েছিল সৌরভকে নিশানা বানানোর নোংরা খেলা। বৃহস্পতিবার কলকাতায়(Kolkata) ফিরে রাম-বাম(BJP and Left) শিবিরকে সেই কুৎসারই কড়া জবাব দিয়েছেন সৌরভ। সাফ জানিয়ে দিলেন, ‘আমি এক জন স্বাধীন ব্যক্তি। কোনও বিধায়ক, সাংসদ নই। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। যেখানে ইচ্ছা হবে সেখানে যাব। অনেকেই অনেক জায়গায় যায়। আমার কাছে কলকাতা, দিল্লি, স্পেন সব এক।’

সক্রিয় রাজনীতিতে নেই তিনি। কিন্তু স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী হয়েছেন। এমনকি সেখান থেকে বাংলায় লগ্নির ঘোষণাও করেছেন। সেই নিয়ে তৃণমূল-বিরোধী শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবার তার জবাব দিলেন তিনি। শালবনিতে আগে থেকে বরাদ্দ জমিতে ইস্পাত কারখানায় বিনিয়োগের ঘোষণা করেছেন সৌরভ। সেই নিয়ে সমালোচনা-কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই নিয়ে এবার সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, ‘আমি স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক। আমি কোনও সাংসদ, বিধায়ক, কাউন্সিলর বা মন্ত্রী নই। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমার যেখানে ইচ্ছে আমি যাব। তার জন্য কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আমি কোথায় যাব, কেন যাব, তারও জবাবদিহি করব না। যেটা ভাল মনে হবে, তাতেই যাব। গোটা পৃথিবী থেকে আমন্ত্রণ পাই আমি। অনুষ্ঠানটি যদি দিল্লিতে হত, তাহলে দিল্লি থেকে ঘোষণা করতাম। কলকাতায় হলে কলকাতা থেকে হতো। কোনও তফাত নেই। অনেকেই যান। এখানেই এত লাফালাফি, কথা হয়। আমরা জঙ্গলে থাকি না। সমাজে থাকি। মানুষের সঙ্গে দেখা, কথা সবই হয়। তার মধ্যে কোনও বিশেষ অর্থ নেই। যাঁরা এর মধ্যে বিতর্ক টানছেন, এসব করবেন না। মানুষের কাছে আমাদের একটা ভাবমূর্তি রয়েছে, সেটা নষ্ট করবেন না। যত ক্ষণ পর্যন্ত না আমার সিদ্ধান্তে কারও ক্ষতি হচ্ছে, যেখানে ইচ্ছে হবে, যাব। যা ভাল মনে হবে, করব।’

কার্যত সৌরভকে আক্রমণের নিশানা বানিয়ে রাম-বাম পক্ষ বুঝিয়ে দিয়েছে তাঁরা বাংলার কোনও ভাল চান না। বাংলায় বিনিয়োগের ঝুলি নিয়ে যেই হাজির হবেন না কেন তিনিই এই রাম-বামের কুৎসার মুখে পড়বেন। তাঁদের আক্রমণের নিশানা হবেন। আসলে এই রাম-বাম পক্ষ এটা বেশ ভালই বুঝিয়ে দিয়েছে যে খোলা মাঠে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে এরা কোনও ভাবেই পেরে উঠবে না। আর তাই কুৎসা ছড়িয়ে যতটুকু প্রচারে ভেসে থাকা যায়। এখন সেই কাজই করে চলেছে রাম-বাম পক্ষ। সেই সূত্রেই বাম জমানায় রাজ্য সরকারতের কাছ থেকে সৌরভের জমি নেওয়া বা মমতার জমানায় জমি ফেরত দেওয়া, এইসবই এখন সৌরভের বিরুদ্ধে কুৎসার হাতিয়ার হয়েছে। খালি যারা কুৎসাটা করেছে তাঁরা এটা বুঝল না যে এই কুৎসার বন্যা বইয়ে দিয়ে সৌরভকে বিন্দুমাত্র খাটো করা যায়নি, বা খাটো হননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাটো হয়েছে রাম-বামের আদর্শহীন রাজনীতি।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স