বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জয়

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসের সপ্তম দিনে বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ভারতকে সোনা এনে দিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, স্বপ্নিল কুশলে এবং অখিল শিওরান। তিন শুটার মিলে ১৭৬৯ পয়েন্ট করেন। এতদিন বিশ্বরেকর্ড ছিল ১৭৬১ পয়েন্ট। এদিন তা ভেঙে দিয়েছেন ঐশ্বর্য-স্বপ্নিল-অখিলরা। ১৭৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থেকে রুপো জিতেছেন চিনের শুটাররা। আর অনেকটা পিছিয়ে ১৭৪৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার শুটাররা।

চলতি এশিয়ান গেমসের শুরু থেকেই পিস্তল ও রাইফেল হাতে কার্যত ভেল্কি দেখিয়ে চলছেন ভারতের শুটাররা। ১০ মিটার থেকে শুরু করে ৫০ মিটার পর্যন্ত বিভিন্ন বিভাগে মোট ১৫টি পদক জিতেছেন। তার মধ্যে পাঁচটি সোনা, পাঁচটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ রয়েছে। গতকাল বৃহস্পতিবারও শুটিং থেকে সোনা জিতেছিল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা এনে দিয়েছিলেন রবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। ১৫টি পদক জেতার ফলে শুটিংয়ে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন। দোহা এশিয়াডে ভারতীয় শুটাররা ১৪টি পদক পেয়েছিলেন।

শুটারদের ব্যক্তিগত ও দলগত সাফল্যের ফলে পদক তালিকায় চার নম্বরে উঠে এসেছে ভারত। সোনা, রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ২৮টি পদক জিতে চতুর্থ স্থানে রয়েছে ভারত। ৯৩টি সোনা জিতে শীর্ষে চিন। ২৪টি সোনা-সহ ৮৯টি পদক জিতে দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। আর ১৯টি সোনা, ৩১টি রুপো-সহ ৮২টি পদক নিয়ে তৃতীয়স্থানে জাপান।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে