কুমারী হয়েও গর্ভবতী, যুবতীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা মা-দাদার

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: লোকলজ্জার ভয়ে গর্ভবতী এক কুমারী যুবতীকে জঙ্গলে নিয়ে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করল মা ও দাদা। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। সঙ্কটজনক অবস্থায় মিরাটের এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই যুবতী। অভিযুক্ত মা ও দাদাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

শুক্রবার হাপুর জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ২১ বছর বয়সী কুমারী মেয়ের গর্ভবতী হওয়ার বিষয়টি জানতে পেরেই রেগে অগ্নিশর্মা হয়ে গিয়েছিলেন মা। মেয়ের গর্ভে থাকা সন্তানের প্রকৃত বাবা কে জানতে চেয়েও চাপ দিয়েছিলেন। যদিও সন্তানের পিতৃপরিচয় জানাতে রাজি হয়নি মেয়েটি। এর পরেই যুবতীর মা ও দাদা জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয়। সারা শরীরে আগুন নিয়ে বাঁচার জন্য আর্ত চি‍ৎকার করতে থাকে মেয়েটি।

সে সময়ে জঙ্গলের দিকে যাওয়া বেশ কয়েকজন কৃষকের নজরে পরে বিষয়টি। কোনও ভাবে মেয়েটির শরীরের আগুন নিভিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। মেয়েটির শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে চিকি‍ৎসকরা মিরাট হাসপাতালে স্থানান্তরিত  করেন। সেখানেই সঙ্কটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটি। অভিযোগ পেয়েই অগ্নিদগ্ধ যুবতীর মা ও দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট