বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনীতির আকাশে নক্ষত্র পতন। প্রাক্তন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ আর নেই। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর  বয়স হয়েছিল ৮১ বছর। প্রয়াত তোফায়েল আহমেদ মৃত্যুকালে এক মেয়ে, জামাতা-সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গিয়েছেন। বর্ষীয়ান নেতার প্রয়াণ সংবাদে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত নেতার জামাতা  তোহিদুজ্জামান তুহিন জানিয়েছেন, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলার পরেই শেষকৃত্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অবিভক্ত ভারতের ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে হমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান সরকার বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে আওয়ামী লীগের হয়ে দাঁড়িয়ে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে বিশেষ ভূমিকা নেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব বাহিনীর অন্যতম সেনাপতি ছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন।

মোট নয়বার জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে তিন দফায় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা সহ অন্যান্য সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ওই দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরিবারের তরফে সবাইকে গুজবে কান না দেওয়ার আর্জি জানানো হয়।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL