পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর সর্বদাই কঠোর, শৃঙ্খলাপরায়ণ এবং লড়াকু মানসিকতার জন্য পরিচিত। এই মনোভাবের জন্য তাঁকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। কিন্তু মাঠের বাইরে বাবা হিসেবে গৌতম গম্ভীর যে কতটা স্নেহশীল, তারই একটি মিষ্টি ঝলক সম্প্রতি ভাইরাল হয়েছে। যা মুগ্ধ করেছে সমালোচকদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে মেয়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন গম্ভীর। ব্যস্ত সময়সূচির মাঝেও মেয়ের প্রতি বাবার এই ছোট্ট যত্নের মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। বাবা ও মেয়ের এই সুন্দর মুহূর্তই এখন রয়েছে চর্চার কেন্দ্রবিন্দুতে।  ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন, একজন সফল ক্রিকেটার ও কোচ হওয়ার পাশাপাশি তিনি একজন দায়িত্বশীল বাবাও। 

শুধু জুতোর ফিতে বেঁধে দেওয়াই নয়, ভিডিওতে আরও দেখা গিয়েছে মেয়ের টেনিস খেলা দেখতে মাঠে উপস্থিত রয়েছেন বাবা গম্ভীর। গ্যালারিতে বসে মনোযোগ দিয়ে মেয়ের খেলা উপভোগ করছেন তিনি।  ২২ গজের ময়দানে আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত গম্ভীরকে এভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখে আবেগপ্রবণ হয়েছেন অনুরাগীরাও। বর্তমান সময়ে যখন পেশাগত ব্যস্ততার কারণে অনেক অভিভাবক সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না, তখন গৌতম গম্ভীর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।  জাতীয় দলের কোচ হিসেবে তাঁর মাথায় থাকে হাজারও চাপ। কিন্তু সেই চাপ সামলে মেয়ের জন্য তিনি যেভাবে সময় বের করেছেন তাতে মুগ্ধ তাঁর সমালোচকরাও। অনেকেই মনে করছেন, সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে বাবা-মায়ের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, সেই বার্তাই যেন তুলে ধরেছে এই ভিডিও।

 

ভারতের প্রাক্তন ওপেনার সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ শেয়ার করেছেন। সেখানেই তাঁকে তাঁর মেয়েকে টেনিস অনুশীলনের জন্য প্রস্তুত হতে সাহায্য করতে দেখা গিয়েছে। দিল্লি লন টেনিস অ্যাসোসিয়েশনে (DLTA)-  মেয়ে আজিনের খেলা দেখতে  বসার আগে গম্ভীর তার জুতোর ফিতা বেঁধে  দেন।   ফেসবুকে শেয়ার করা সেই পোস্টের ক্যাপশনে গম্ভীর লিখেছেন, ‘খেলোয়াড়কে কোচিং না দিয়ে ম্যাচ দেখতে ভালো লাগছে!’ গম্ভীর যখন তাঁর ব্যস্ত ক্রিকেট সূচির মাঝে  সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন সেই সময়ে এই ভিডিওটি প্রকাশ্যে এসেছে। চলতি বছরের মার্চ মাসে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে আইপিএল চলাকালীন গম্ভীর দুই মাসের বিরতিতে ছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতি শুরু হওয়ায় গম্ভীর শীঘ্রই ভারতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল প্রথমে ৬ জুন থেকে একটি চার দিনের টেস্ট খেলবে এবং এরপর মাসের শেষের দিকে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। 

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়