প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরমের দিনে শিশুর হাতে তুলে দেওয়া এক প্যাকেট চকোলেট আইসক্রিম মুহূর্তেই পরিণত হল আতঙ্কের কারণ। মহারাষ্ট্রের থানে এক শিশুর কেনা প্যাকেটজাত আইসক্রিম কনের ভিতর থেকে কৃমির মতো একটি পোকা পাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। শিশুদের বহুল পছন্দের এই খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন, আর ঘটনাটি ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন শিশুটির পরিবারও।

সূত্রের খবর, একটি শিশু চকোলেট আইসক্রিম খাওয়ার সময় আচমকাই তার ভিতরে একটি পোকা দেখতে পায়।  ভালো করে দেখলে বোঝা যায় যে সেটি একটি কৃমি ছিল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতেও তায় দেখা যায়। আর সমাজ মাধ্যমে ছবি দ্রুত ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের মধ্যে। শিশুটির পরিবারের একজন সদস্য ছিলেন ঘটনাস্থলে। তিনি জানান,  শুধু নিজের পরিবারের জন্য নয়, এমন খাবার প্রতিটি  শিশু এবং বড়দের জন্যও নিরাপদ নয়। তার দাবি,  এই ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।এমনকি তিনি অভিযোগ করেন, এই ধরনের গাফিলতির জন্য কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত।

 

View this post on Instagram

 

A post shared by in Digital Marathi (@indigital.marathi)

আরও পড়ুনঃতিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

তিনি আরও জানান, বিষয়টি জানাতে ওই আইসক্রিমের দোকানে গেলে দোকানদার দায় এড়িয়ে যান এবং বিষয়টি তার দায়িত্ব নয় বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে খাদ্যপণ্যের উৎপাদন, সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থার মান নিয়ে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের জন্য তৈরি খাদ্যপণ্যে সামান্য গাফিলতিও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে। তাই উৎপাদন প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। যদিও ওই আইসক্রিম কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু