নিষিদ্ধ পাকিস্তানি তারকাদের ভারতে আনতে চাইছেন শাহরুখের ছবির পরিচালক

এখন যেহেতু পাকিস্তানি ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে ভারতে আসছেন, তাই আমরা কি পাকিস্তানি অভিনেতাদেরও আমাদের ছবিতে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানাতে পারি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। যার জন্যে দীর্ঘ ৪ বছর অপেক্ষা করেছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতেই এবার শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। সুতরাং ভারতের মাটিতেই পা রাখবেন সমস্ত দেশের খেলোয়াড়রা। যেখানে বাদ নেই পাকিস্তান ক্রিকেট টিমও। যতই শত্রুতা থাকুক না কেন বিশ্বকাপে সব দেশের মতো তাঁদের দেশও খেলবে সূতরাং এতে আপত্তি করারও কিছু নেই। কারণ পাকিস্তান ক্রিকেটারদের অনেক আগেই ভারত থেকে নিষিদ্ধ করা হয়। তাঁদের ভারতে প্রবেশের অনুমতি নেই। কিন্তু বিশ্বকাপের জন্য নিষিদ্ধ করার প্রায় ৭ বছর পর ভারতে আসছেন পাকিস্তানি ক্রিকেট দল। কারণ তাঁরা আসন্ন আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এর আগে, 26/11 সন্ত্রাসী হামলার পরে, ভারত আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করেছিল। কিন্তু ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এবং দলটি খেলে। কিন্তু তারপরে, পুলওয়ামা হামলার পর আবারও তাঁদের নিষিদ্ধ করা হয়। এমনকী শুধু ক্রিকেটারদেরই, পুলওয়ানা হামলার পর পাকিস্তানি শিল্পীদেরও ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। তাই ওই হামলার পর পাকিস্তানি তারকা বা ক্রিকেটার কাউকেই ভারতে আসতে দেওয়া হয়নি। কিন্তু দীর্ঘ সাত বছর পর পাকিস্তান ক্রিকেট দলের জন্য দরজা খুলেছে। আর এই প্রসঙ্গের সঙ্গে তুলনা টেনে শাহরুখ খানের রাইস পরিচালক, রাহুল ঢোলাকিয়া সরকারের কাছে একটি বৈধ প্রশ্ন রেখেছেন। 

তিনি পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানি অভিনেতাদেরও ভারতে কাজের জন্য আমন্ত্রণ জানাতে পারেন কিনা তা জানতে চেয়েছেন। তিনি এদিন X (পূর্বে টুইটার নামে পরিচিত)-এ গিয়ে লেখেন, “এখন যেহেতু পাকিস্তানি ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে ভারতে আসছেন, তাই আমরা কি পাকিস্তানি অভিনেতাদেরও আমাদের ছবিতে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানাতে পারি? নাকি মিউজিশিয়ানরা পারফর্ম করবেন?” রাহুল ঢোলাকিয়ার এই টুইটটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে রীতিমতো। রাহুল ঢোলাকিয়ার রইস ছিল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের বলিউডে ডেবিউ ফিল্ম। তিনি ছবিটিতে প্রধান অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন কিন্তু পাকিস্তানি হওয়ার কারণে তিনি ছবিটি প্রচার করতে পারেননি।

ভারতে হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার কারণেই এমনটা হয়েছে। এমনকী মাহিরা ছাড়াও, ভারতে অনেক পাকিস্তানি অভিনেতা বিনোদন শিল্পের অংশ হয়েছেন। যেমন, আলী জাফর ডিয়ার জিন্দেগি, লন্ডন প্যারিস নিউ ইয়র্ক, মেরি ব্রাদার কি দুলহান-সহ একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। কিন্তু এখন তিনি ভারতে নিষিদ্ধ। অন্য দিকে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানেরও ভারতে বিশাল ফ্যান ফলোয়িং আছে। সুতরাং এবার দেখার পালা পাকিস্তান ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানি তারকাদেরও ভারতে আসার দরজা খোলে কিনা? 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল