২০২৯ সালে একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোট!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর অর্থা‍ৎ ২০২৪ সালের লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং পরবর্তী লোকসভা ভোটের সময় অর্থা‍ৎ ২০২৯ সালে যাতে ‘এক দেশ এক ভোট’ চালু করা যায়, সেই লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে আইন কমিশন। এ বিষয়ে আইনগত জটিলতা কাটিয়ে সমাধান সূত্রের খোঁজে এক উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছেন আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ঋতুরাজ অবস্তি।

২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই নরেন্দ্র মোদি ‘এক দেশ এক ভোট’ তত্ত্ব সামনে এনেছিলেন। লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলার পিছনে প্রধানমন্ত্রীর যুক্তি হল, এতে নির্বাচনের খরচ কমবে। একটি ভোটার তালিকাতেই দু’টি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। মোদির ওই সিদ্ধান্তকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছিল নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনে বসা ‘আজ্ঞাবহ ভৃত্য’রা। গত জুলাই মাসে লোকসভার বাদল অধিবেশনে রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানিয়েছিলেন, ইতিমধ্যেই ‘এক দেশ এক ভোট’  নীতি কার্যকরের দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সূত্রের খবর, আইন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, চটজলদি ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর সম্ভব নয়। আগামী বছর লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট করতে হলে আইনগত জটিলতা দেখা যাবে। ওই আইনগত জটিলতা কাটাতে সময়ের প্রয়োজন।  

 ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করার বিষয়টি খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ওই কমিটির প্রথম বৈঠকও হয়েছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের