এ তো পুরো সিড-কিয়ারাকে নকল, রাগনীতির বিয়ের ভিডিও নিয়ে তোলপাড়

ভিডিওটির শুরুতেই রাঘবকে দেখা মাত্রই পরিণীতি উত্তেজিত হয়ে লাফিয়ে লাফিয়ে বলেন, "সত্যি এটা ঘটছে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড নিয়ে একটাই গসিপ। তা হল বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডার বিয়ে। গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলাবতী প্যালেসে বিয়ে করেন রংনীতি জুটি। রাজনীতি এবং বলিউডের মিশেল রংনীতি। রাতভর অপেক্ষা করানোর পর অবশেষে সোমবার সকালে পরিণীতি তাঁর বিয়ের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তাঁদের ছবি দেখে রূপকথার গল্পে চলে যেতে বাধ্য হয়েছেন সবাই। সাদা পোশাকে বর-কণে দুজনেই নিজেদেরকে মুড়েছিলেন। সঙ্গে পরিণীতির গহনা, চূড়া সবটাই ছিল আলোচ্য বিষয়।

নৌকায় চড়ে বরযাত্রী নিয়ে রওনা দিয়েছিলেন রাঘব।তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও বলিউডের একাধিক ব্যক্তিত্ব। বিয়ের কয়েকদিন পর অভিনেতা শুক্রবার বিকেলে পোস্ট করলেন তাঁদের রাজকীয় বিয়ের সুন্দর ডকুমেন্টারি। যা দেখে মনে পড়ে গেল, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ঝলক। একইভাবে সিদ্ধার্থ আসতেই কিয়ারা তাঁকে বরণ করছিলেন, তেমনি রাঘব শেহজাদা বেশে ঢোকা মাত্রই চেঁচামেচি করে উঠলেন পরিণীতি চোপড়া। ভিডিওটিতে বরের শেরাবন্দি থেকে শুরু করে সিন্দুর দান, সাত ফেরে থেকে জলমালা বিনিময়, সমস্ত মূল্যবান মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছিল। ভিডিওটি শুরু হয় বিয়ের ভেন্যু সফর দিয়ে। ভিডিওটির শুরুতেই রাঘবকে দেখা মাত্রই পরিণীতি উত্তেজিত হয়ে লাফিয়ে লাফিয়ে বলেন, “সত্যি এটা ঘটছে।” ভিডিওটির সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশটি ছিল, ব্যাকগ্রাউন্ডে পরিণীতির নিজের গাওয়া গান ছিল ও পিয়া। যা কিছুদিন আগেই রিলিজ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যখন পরিণীতি করিডোর দিয়ে হাঁটছেন, তখন গানটি বাজছিল ব্যাকগ্রাউন্ডে। পরিণীতি মাঝে মাঝে লিপ-সিঙ্কও করছিলেন।

ভিডিওটিতে বেশ কিছু আবেগঘন মুহূর্তও ছিল। এক পর্যায়ে পরিণীতির ভাই শিবাং চোপড়াকে চোখ মুছতে দেখা যায়। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠানে পরিণীতিকে সবচেয়ে সুখী বধূর মতো পালন করতে দেখা যায়। ভিডিওটি শেষ হয় দম্পতি একটি সাদা ছাতা ধরে, তাঁদের পোশাকের সঙ্গে মিলে যায়। ভিডিওটি পোস্ট করে পরিণীতি ক্যাপশনে লিখেছেন, “আমার স্বামীর কাছে, আমার গাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ গান… তোমার দিকে হাঁটা, বারাত থেকে লুকিয়ে, এই কথাগুলো বলছি… আমি কি বলবো… ও পিয়া”, চাল চালেইন আ”।” একই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে রাঘব চাড্ডা লিখেছেন, “আমি কখনো ভাবিনি যে আমি এমন উপহার পাব, আমি সত্যিই অভিভূত।”

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল