জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুম শুরু হওয়ার আগেই আম আদমিকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসন শিল্পকে চাঙ্গা করতে জমি, বাড়ি, ফ্ল্যাট কেনাবেচা ও লিজ দলিল রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের সময়সীমা আরও নয় মাস বাড়াল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে ছাড়ের সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।’ রাজ্য সরকারের মানবিক সিদ্ধান্তে মূলত সাধারণ মধ্যবিত্তরাই উপকৃত হবেন বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

করোনা অতিমারীর কারণে গোটা বিশ্বেই অস্তিত্বের সঙ্কটের মুখে এসে দাঁড়িয়েছিল আবাসন শিল্প। আবাসন শিল্পকে চাঙ্গা করতে ২০২১ সালের জুলাই মাসে রাজ্য বাজেট পেশের সময়েই জমি-বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ছাড়ের ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, করোনার কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমার কারণে সব ধরনের স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে ২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আর সব ধরনের জমি-বাড়ির দলিল রেজিস্ট্রেশনের জন্য বাজারদর ১০ শতাংশ কমানো হচ্ছে। প্রথমে ৩০ অক্টোবর পর্যন্ত ওই সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল। পরে দফায়-দফায় ওই ছাড়ের মেয়াদ বাড়ানো হয়।

স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে যথাক্রমে ২ শতাংশ ও ১০ শতাংশ ছাড় দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তা রাজ্যে অতিমারী বিধ্বস্ত রিয়েল এস্টেট ক্ষেত্রের পুনরুজ্জীবনে বিরাট ভূমিকা পালন করেছে। রাজ্য সরকারের ওই ছাড়ের সুযোগ নিতে এগিয়ে এসেছেন অসংখ্য মানুষ। ফলে রাজ্যের কোষাগারও উপচে পড়ছে। আগামিকাল শনিবার ৩০ সেপ্টেম্বর স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তাই একদিন আগেই ছাড়ের সময়সীমা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার।

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস