শুটিংয়ে রুপো এনে দিলেন সরবজ্যোৎ-দিব্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে দেশের পদকের ঝুলি ভরিয়ে দিচ্ছেন শুটাররা। শনিবার সকালে ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যো‍ৎ সিংহ ও দিব্যা থারিগল। ফাইনালে চিনের খেলোয়াড়দের সঙ্গে জোর টক্কর দিলেও ভাগ্য সহায় ছিল না সরবজ্যো‍ৎ ও দিব্যার। নাহলে সোনার পদক জিততেন।

এদিন ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে চিনের ঝ্যাং বাওয়েন ও জিয়ান র‍্যানজিনের মুখোমুখি হয়েছিলেন সরবজ্যো‍ৎ ও দিব্যা। নিয়মানুযায়ী, প্রথমে ১৬ পয়েন্টে পৌঁছলেও সোনার পদক নিশ্চিত হত। শুরুতেই ভারতীয় জুটি ৭-৩ পয়েন্টে এগিয়ে ছিল। কিন্তু পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় চিনের জুটি। এক সময়ে ১১-১১ পয়েন্ট অর্জন করে দু’দলই। পরে ১৩-১৩ পয়েন্টে পৌঁছয় যুযুধান দুই পক্ষ। পরের রাউন্ড ড্র হওয়ার পরে শেষ রাউন্ডে জিতে বাজিমাত করেন ঝ্যাং বাওয়েন ও জিয়ান র‍্যানজিন। রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয় সরবজ্যো‍ৎ ও দিব্যাকে।

এদিন রুপো জেতায় চলতি এশিয়ান গেমসে শুটিং বিভাগ থেকে ১৯টি পদক ঘরে তুললেন ভারতের পুরুষ ও মহিলা শুটাররা। তার মধ্যে ৬টি সোনা, আটটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক রয়েছে। সবমিলিয়ে ৮টি সোনা, ১৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় চতুর্থস্থানে রয়েছে ভারত। ১০৬টি সোনা, ৬৫টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ২০৪টি পদক নিয়ে শীর্ষে রয়েছে গেমসের আয়োজক চিন।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে