অভিনন্দন! দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট, তৃতীয় মাসের গর্ভবতী অনুষ্কা: সূত্র

একটি সূত্র বলছে, “অনুষ্কা তার দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। গত বারের মতো এবারও তাঁরা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার সন্তান লাভের কথা জানাবেন।”

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে টলিউড হোক বা বলিউড, তারকাদের দ্বিতীয় সন্তান নেওয়ার এক্কেবারে ধুম পড়েছে। গত জুন মাসেই টলিউড দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁদের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেন। আবার দিন কয়েক আগে টলি সুপারস্টার জিত দ্বিতীয়বার বাবা হওয়ার কথা ঘোষণা করেন। তবে এই ট্রেন্ডিং শুধু টলিউডেই আটকে নেই, বলিউড পর্যন্তও বিস্তার লাভ করেছে। মনে হচ্ছে, বলিউড ও ক্রিকেট দুনিয়ার পাওয়ারফুল দম্পতি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিও তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। ২০২১ সালে বিরাট-অনুষ্কা তাঁদের প্রথম সন্তান ভামিকার বাবা-মা হন। তবে এখনও পর্যন্ত সন্তানের মুখ প্রকাশ্যে আনেন নি তাঁরা। এরই মধ্যে দ্বিতীয়বার সুখবর দিতে চলেছেন বিরুষ্কা জুটি। সামনেই বিশ্বকাপ ক্রিকেট শুরু। আগামী ৫ অক্টোবর থেকে ভারতেই শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু স্বামীর ম্যাচ দেখার সুযোগ বোধহয় মিস করবেন অনুষ্কা। বর্তমানে তাঁরা বিদেশ ভ্রমণেও যাচ্ছে না।

সুতরাং এতগুলো খবর ইঙ্গিত দিচ্ছে অনুষ্কার দ্বিতীয়বার মা হওয়ার খবরে। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সম্ভবত গর্ভাবস্থার তৃতীয় মাসে রয়েছেন অনুষ্কা। একটি সূত্র বলছে, “অনুষ্কা তার দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। গত বারের মতো এবারও তাঁরা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার সন্তান লাভের কথা জানাবেন।” অন্য একটি সূত্র জানিয়েছে, দম্পতিকে সম্প্রতি মুম্বাইয়ের একটি মাতৃত্বকালীন ক্লিনিকে দেখা গিয়েছিল। তাঁরা পাপারাজ্জিদের তাঁদের ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করেছিলেন। 

তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই জনসমক্ষে তাঁর মুখ না দেখানো বা অনলাইনে তাঁর ছবি পোস্ট না করার বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন বিরুষ্কা দম্পতি। তাই এখনও সেই নিয়ম তাঁরা মেনে চলছেন। যদি ঘটনা সত্যই হয়, তাহলে ভামিকার জন্মের তিন বছরের মাথায় দ্বিতীয়বার বাবা মা হতে চলেছেন বিরাট-অনুষ্কা। শর্মা তাঁর পরবর্তী ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং কিছুদিন আগে শেষ করেছেন। ছবিতে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করছেন।

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ