নার্সিংহোমে শিশু মৃত্যুকে কেন্দ্র করে কাঁথিতে ব্যাপক উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: চিকিৎসায় গাফিলতিতে নার্সিংহোমে শিশু মৃত্যু। নার্সিংহোমে সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয়।পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এ বিক্ষোভ চলছে নার্সিংহোম(Nurshing Home) ঘেরাও করে।নার্সিংহোমটির নাম- “মাদার নার্সিংহোম। ওই এলাকার সদ্যজাতক এক শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ , শোচনীয় শিশুটির চিকিৎসার জন্য বারবার আর্জি জানানো হয়েছিল কর্তৃপক্ষ এবং নার্সদের।

কিন্তু তাতেও কোনো কর্ণপাত করেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবারের লোককে বারবার নার্সরা বলতে থাকেন কিছুই হয়নি । ৪৮ ঘন্টা ধরে কোন চাইল্ড স্পেশালিস্টকে ডাকা হয়নি বলে অভিযোগ। কার্যত বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ উত্তেজনা দেখা দেয়।শিশুর পরিবারের লোকজন ও এলাকার মানুষজন জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ শিশুটি তার মায়ের দুগ্ধ পান করতে পারছিল না। চামচে করে সদ্যোজাত শিশুকে দুধ খাওয়ানোর পরামর্শ দেয় নার্সিংহোমের কর্মরত নার্সরা। বাচ্চার জ্বর হয়। শিশুটি এর পর নিস্তেজ হয়ে আসলেও বারে বারে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ নেয় নি নার্সিং হোম কর্তৃপক্ষ। চিকিৎসককে ডাকেনি নার্সিং হোম কর্তৃপক্ষ। পরিশেষে শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের লোকজনদের।

এই নিয়ে ঘটনাস্থলে আসে কাঁথি থানার(Kathi P.S.) পুলিশ । নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। । শুধু তাই নয় এই নার্সিংহোম বন্ধ করে দেওয়ার দাবি তোলার পাশাপাশি নার্সিংহোম কর্তৃপক্ষের গ্রেফতারের দাবী জানিয়েছেন পরিবারের লোকজন। উত্তেজনায় ফেটে পড়েন পরিবারের লোকজন সহ এলাকার মানুষজন। পূর্ব মেদিনীপুরের ভবানীচকের(Bhownichak) ছোট্ট ভেড়ি গ্রামের বাসিন্দা সৌমেন দাস ও সৌমি দাসের সদ্যজাত শিশুর মৃত্যু হয় । যদিও এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোন কিছুই বলতে রাজি হয়নি। উত্তেজনা জারি রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের