ব্যবসার নিরিখে ‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জওয়ান’, কত আয় করল জানেন?

Sacnilk.com দ্বারা নিশ্চিত করা হয়েছে যে, জওয়ান এই মূহুর্তে ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২৩ দিনেই পাঠানের সমস্ত রেকর্ড ভাঙল জওয়ান। বিশ্বব্যাপী ১০৫৫ কোটি উপার্জন করল জওয়ান। যেখানে পাঠান ১০৫০ কোটিতে থেমেছিল। সেখানে জওয়ান ১ মাস হওয়ার আগেই বক্সঅফিসে ১০৫৫ কোটি উপার্জন করে সমস্ত রেকর্ড ভাঙল। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা জওয়ান। ছবি মুক্তির আগেই ভক্তদের উন্মাদনা দেখার মতো ছিল। ছবি মুক্তির পর থেকেই সেই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। সমাজের রাজনৈতিক পরিকাঠামো কতটা উন্নত হওয়া দরকার, তা হাতে আঙুল দিয়ে দেখিয়েছেন শাহরুখ এই ছবিতে। সঙ্গে দক্ষিণী পরিচালক অ্যাটলির গুনগান এখনও গাইছেন ভক্তরা।

অবশেষে ছবি বিশ্বব্যপী ১০৫৫ কোটি আয় করেছে। পাঠানের মোট বিশ্বব্যাপী সংগ্রহকে ছাড়িয়ে গেছে। বক্সঅফিসে অপ্রতিরোধ্য পারফরম্যান্স করছে জওয়ান, বিশ্বব্যাপী ১০০০ কোটি অতিক্রম করার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে জওয়ান। Sacnilk.com দ্বারা নিশ্চিত করা হয়েছে যে, জওয়ান এই মূহুর্তে ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে। পাঠানের বিশ্বব্যাপী আয়কে মাত্র ২৩ দিনেই অতিক্রম করল জওয়ান। ভারতে ৭০৫ কোটি (মোট) এবং বিদেশে ৩৫০ কোটি সংগ্রহ করেছে জওয়ান। ছবিটি এখন পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র এবং বিশ্বজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ হিন্দি চলচ্চিত্রের তালিকায় রয়েছে। তবে এটি Dangal-এর পিছনে রয়েছে, যা বিশ্বব্যাপী বক্স অফিসে 1968.03 কোটি আয় করেছিল।

শাহরুখ খান একমাত্র ভারতীয় অভিনেতা যিনি এক বছরে পরপর দু’টি 1000 কোটি সিনেমা উপহার দিয়েছেন দেশবাসীকে। এখন তাঁর তৃতীয় চলচ্চিত্র, ডানকি, রিলিজের অপেক্ষায়। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ছবিতে দীপিকা পাড়ুকোনের কেমিও ছিল, অন্য চরিত্রে নয়নথারা শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন, যিনি এই চলচ্চিত্রের মাধ্যমে হিন্দিতে অভিষেক করলেন। বিজয় সেতুপতি ছবিটিতে প্রধান প্রতিপক্ষের ভূমিকায় ছিলেষ, এতে আরও রয়েছেন প্রিয়মনি, সান্যা মালহোত্রা, সুনীল গ্রোভার, রিধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য, গিরিজা ওক, লেহার খান এবং আলিয়া কুরেশি৷ জওয়ানের জন্য সঙ্গীত দিয়েছেন অনিরুধ রবিচন্দর। 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল