বন্ধুত্বে ফাটল, নয়াদিল্লিতে বন্ধ হল আফগানিস্তানের দূতাবাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে বন্ধ হল আফগানিস্তানের দূতাবাস। শনিবার রাতেই আফগানিস্তানের তরফে বিবৃতি জারি করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই দূতাবাস বন্ধের কারণ হিসেবে ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে আফগান সরকার। ১ অক্টোবর থেকে ভারতে তাঁদের দূতাবাসের কার্যক্রম বন্ধ করা হচ্ছে বলে ঘোষণা করেছে। ফলে এতে দুই দেশের সম্পর্কে ফাটল ধরতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের।  

শনিবারই আফগানিস্তান সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “অত্যন্ত দুঃখ, অনুশোচনা ও  হতাশার সঙ্গে জানানো হচ্ছে যে নয়া দিল্লিতে আফগানিস্তান দূতাবাসের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দূতাবাস বন্ধের কারণ হিসেবে ভারত সরকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়া এবং আফগানিস্তানের স্বার্থ পূরণে ব্যর্থতাকেই তুলে ধরা হয়েছে।  আফগানিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক এবং ইতিহাস বিবেচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কাবুলে সঠিকভাবে পরিচালিত সরকারের অভাবের কথাও বিবৃতিতে উল্লেখিত রয়েছে। দিল্লির দূতাবাসে কর্মীর অভাব ও আর্থিক সাহায্য না থাকাও দূতাবাস বন্ধের অন্যতম কারণ।

কূটনৈতিকদের ভিসা রিনিউ করার ক্ষেত্রে সময়ানুযায়ী পর্যাপ্ত সাহায্যের অভাব সহ অন্যান্য ক্ষেত্রে সাহায্য না মেলায় আফগান দূতাবাসে সঠিকভাবে কাজ করা যাচ্ছিল না। ফলে আফগান সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের হাতে দূতাবাস হস্তান্তর অবধি ইমার্জেন্সি কলসুলার পরিষেবা চালু থাকবে। 

দূতাবাসের নেতৃত্বে রয়েছেন রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে। মামুন্দজেকে তালিবান পূর্ববর্তী আশরাফ গনি সরকার নিযুক্ত করেছিলেন। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান।  এরপরেও তিনি আফগান দূত হিসেবে কাজ করেছেন।

২০২০ সাল থেকে দূতাবাসে ট্রেড কাউন্সিলর হিসাবে কাজ করা কাদির শাহ এপ্রিলের শেষের দিকে এমইএকে চিঠি দিয়ে দাবি করে যে, তাঁকে তালিবান দ্বারা দূতাবাসে চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসাবে নিয়োগ করা হয়েছিল। এরপরেই ক্ষমতা দখলের জন্য লড়াই শুরু হয়েছিল। ভারত এখনও আফগানিস্তানে তালিবান সরকারকে প্রকাশ্যে স্বীকৃতিতে সম্মতি দেয়নি। কাবুলে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য জোর দিচ্ছে ভারতে যাতে আফগান মাটি কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা না হয়। এই আবহেই দূতাবাস বন্ধ হল ভারতে।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌