জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের অন্যতম প্রধান টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের জন্য নতুন হ্যাপি নিউ ইয়ার অফার ২০২৭ ঘোষণা করেছে। সম্প্রতি একাধিক ভয়েস-অনলি প্ল্যান আনার পর, এবার সংস্থাটি দুটি প্রিপেইড রিচার্জ প্যাকে আনলিমিটেড 4G ও 5G ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা নিয়ে এসেছে। এর পাশাপাশি দুটি আনলিমিটেড 5G অ্যাড-অন প্যাক এবং একটি আনলিমিটেড নাইট ডেটা প্যাকও চালু করা হয়েছে।

৩৯৯ টাকার প্ল্যান

২৮ দিনের বৈধতাসহ এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড 4G এবং 5G ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন। এছাড়াও এই প্ল্যানে থাকছে JioHotstar Mobile+ Hollywood সাবস্ক্রিপশন , ৪,০০০ টাকা মূল্যের এক বছরের Canva Pro সাবস্ক্রিপশন, জিওগেমস মোবাইল JioGames Mobile, ফ্যানকোড, JioTV এবং ৫০ জিবি জিওএআইক্লাউড স্টোরেজ।

৩,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান

৩৬৫ দিনের দীর্ঘ বৈধতাসহ এই রিচার্জ প্যাকে থাকছে আনলিমিটেড 4G ও 5G ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে ১,৫৯০ টাকা মূল্যের ১২ মাসের Canva Pro Lite সাবস্ক্রিপশন, জিওহটস্টার মোবাইল+ হলিউড, ফ্যানকোড, জিওটিভি এবং ৫০ জিবি জিওএআইক্লাউড স্টোরেজ পাওয়া যাবে।

১৫ টাকার অ্যাড-অন প্যাক

এই ছোট অ্যাড-অন প্যাকটিতে গ্রাহকরা ১ দিনের জন্য আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

২৫ টাকার অ্যাড-অন প্যাক

এই নতুন ডেটা অ্যাড-অন প্যাকটি ২ দিনের বৈধতাসহ আনলিমিটেড 5G কানেক্টিভিটি প্রদান করবে।

৫০ টাকার নাইট ডেটা প্যাক

এই বিশেষ অ্যাড-অন প্যাকটিতে গ্রাহকরা ২৮ দিনের জন্য প্রতিদিন রাত ১২:০০টা থেকে ভোর ৫:০০টা পর্যন্ত আনলিমিটেড 4G এবং 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

কীভাবে রিচার্জ করবেন?

জিওর ওয়েবসাইটে ইতিমধ্যেই অধিকাংশ রিচার্জ প্যাক লাইভ হয়ে গিয়েছে এবং বাকি প্যাকগুলি ২৪শে নভেম্বরের মধ্যেই উপলব্ধ হবে। তবে ৫০ টাকার আনলিমিটেড নাইট ডেটা প্যাকটি আগামী ২৬শে নভেম্বর থেকে লাইভ হবে। MyJio app, জিও ওয়েবসাইট, নিকটবর্তী জিও স্টোর বা রিটেল আউটলেট থেকে এই রিচার্জগুলি করা যাবে। উল্লেখ্য, ট্রাই (TRAI)-এর নির্দেশিকা মেনে জিও সম্প্রতি বেশ কিছু ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান চালু করেছে। এছাড়াও সংস্থাটি তিন বছরের বৈধতাসহ ১০,০০০ টাকার একটি বিশেষ বার্ষিক প্যাকও বাজারে এনেছে।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট