Loading live market data...
Loading active stocks...
Connecting...

বর্ধমানের হাসপাতালে শুরু শিশুদের ক্যান্সারের চিকিৎসা

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে শিশুদের ক্যান্সার ও ব্লাড ক্যান্সারের চিকিৎসা পরিষেবা। আর সেটাও সম্পূর্ণ বিনামূল্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে থাকা সরকারি হাসপাতালগুলির পরেই দক্ষিণবঙ্গের(South Bengal) যে সরকারি হাসপাতালের গুরুত্ব সব থেকে বেশি সেটি হল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল(Burdwan Medical College and Hospital)। কেননা দীর্ঘদিন ধরে এই হাসপাতালের পরিষেবার ওপর নির্ভরশীল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এর মধ্যে যেমন দুই বর্ধমান আছে, তেমনি আছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাও। মূলত এর ভৌগলিক অবস্থানের জন্যই এই হাসপাতালে নিত্যদিন ভিড় জমান ৭টি জেলার মানুষ। এবার সেই হাসপাতালেই চালু হতে চলেছে শিশুদের ক্যান্সার ও ব্লাড ক্যান্সারের(Children’s Cancer and Blood Cancer) চিকিৎসা পরিষেবা। আর সেটাও সম্পূর্ণ বিনামূল্যে(Free Treatment)।

রাজ্যে ক্যান্সার আক্রান্ত মানুষদের মধ্যে দেখা যাচ্ছে ২০ শতাংশই শিশু। অহুব অল্প বয়সী শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরীদের মধ্যেও হু হু করে এই মারণরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। বিশেষ করে ব্লাড ক্যান্সারের প্রবণতা। দক্ষিণবঙ্গের বুকে যে ৭টি জেলার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভিড় জমাতেন তাঁদের একটা বড় অংশই এখানেও এসেও ফিরে যেতেন খালি হাতেই। কেননা এতদিন সেখানে শিশুদের ক্যান্সার ও ব্লাড ক্যান্সার রোগের চিকিৎসা পরিষেবা মিলতো না। বাধ্য হয়ে ওই সব রোগীকে অন্য কোথাও রেফার করা হতো। এবার থেকে সেই ছবি বদলে যেতে চলেছে।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এবার থেকে শিশুদের ক্যান্সার ও ব্লাড ক্যান্সার রোগের চিকিতসার জন্য দক্ষিণবঙ্গের ওই ৭টি জেলার মানুষদের আর বাইরে কোথাও যেতে হবে না। এবার থেকে সেই পরিষেবা এই হাসপাতালেই মিলবে। কারণ এই চিকিৎসা পরিষেবা দেওয়া নিয়ে ক্যান কিডসের সঙ্গে রাজ্য স্বাস্থ্য দফতরের মউ চুক্তি হয়েছে। এই চিকিৎসার জন্য যে খরচ হবে তা ক্যান কিডস বহন করবে। এর ফলে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আসা রোগীকে আর বাইরে যেতে হবে না। ঠিকমতো চিকিৎসা হলে এই রোগ নির্মূল হবে বলেই চিকিৎসকদের আশা।

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ