সঙ্কটজনক খালেদাকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার আর্জি খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিনি কতটা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ ফের একবার তার প্রমাণ রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্কটজনক প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার আর্জি খারিজ করে দিয়েছেন। রবিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই আইন মন্ত্রকের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রককে তা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরেই সঙ্কটজনক। গত ৫২ দিন ধরে রাজধানীর এক বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি তিনি। চিকি‍ৎসকরা জানিয়ে দিয়েছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যে জটিল রোগে আক্রান্ত, তার চিকি‍ৎসা দেশে সম্ভব নয়। অতি দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন। নাহলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটবে।

চিকি‍ৎসকদের পরামর্শের পরেই বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে চিকি‍ৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন জানিয়েছিলেন খালেদার ভাই। সেই আবেদন পত্রের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রকের কাছে পরামর্শ চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন আইনমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু প্রাক্তন প্রধানমন্ত্রী শাস্তিপ্রাপ্ত আসামী, তাই তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই।’ উল্লেখ্য, জিয়া অনাথ দাতব্য অছি পরিষদ এবং জিয়া দাতব্য অছি পরিষদের দুর্নীতির অপরাধে ২০১৮ সালে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাঁকে জেলে পাঠানো হয়। ২০২০ সালের ২৫ মার্চ দেশে করোনার প্রকোপের পরে নির্বাহী আদেশে সাজা স্থগিত করে বিএনপি চেয়ারপার্সনকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। তার পরে ছয় মাস অন্তর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘শান্তির খোঁজে শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর