প্যারিস ফ্যাশন উইক থেকে ঐশ্বর্যের ছবি ভাইরাল

সিটি অফ লাইটস, ল'রিয়াল প্যারিসে চলমান ফ্যাশন সপ্তাহের ৬ তম সংস্করণে একাধিক বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর দের দেখা গিয়েছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে প্যারিস ফ্যাশন শো। সেই উপলক্ষে দিন কয়েক আগেই মুম্বই ছেড়ে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড সুপারস্টার অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। এবারেও মেয়েকে ছাড়েন নি, একেবারে বগল দাবা করে আরাধ্যাকে নিয়েই প্যারিস ফ্যাশন উইকের জন্যে রওনা দিয়েছিলেন। দিন কয়েক আগে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা। যাই হোক, এর আগে প্যারিস ফ্যাশন শোয়ে বলিউডের একাধিক শীর্ষস্থানীয় নায়িকা অংশগ্রহণ করেছেন, যেমন আলিয়া ভাট, সোনম কাপুর, মানুষী চিল্লার, দীপিকা পাড়ুকোন।

কিন্তু এতগুলি বছরে কখনই বিশ্বসুন্দরী ঐশ্বর্যকে দেখা যায়নি। তবে এবার ভক্তদের উত্তেজনার অবসান হল। সিটি অফ লাইটস, ল’রিয়াল প্যারিসে চলমান ফ্যাশন সপ্তাহের ৬ তম সংস্করণে একাধিক বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডরদের দেখা গিয়েছে৷ যারা সবাই নামকরা ফ্যাশন ডিজাইনারদের পোশাকে হেঁটেছেন। তেমনি লরিয়াল ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে, ঐশ্বর্যকেও এ বছর প্যারিস ফ্যাশন উইকে একটি পূর্ণ দৈর্ঘ্যের জ্যাকেটে এবং সিকুইনযুক্ত, পোশাকে দেখা মিলল। তিনি একটি কালো ভি-গলাযুক্ত টিউলের পোশাকের উপর দীর্ঘ-হাতা জ্যাকেট, কালো, হিলযুক্ত বুটজোড়া দিয়ে তাঁর সাজ সম্পূর্ণ করেছেন। মেকআপের জন্য, তিনি গোলাপের রঙের লিপস্টিক সহ হালকা স্মোকি-আই লুক বেছে নিয়েছিলেন। 

বিউটি ব্র্যান্ডের Défilé ২০২৩-তরফ থেকে রাস্তার মেয়েদের হয়রানি সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বার্তা ছড়ানো হয়েছে। একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, ল’ওরিয়াল প্যারিসের আন্তর্জাতিক মহাব্যবস্থাপক ডেলফাইন ভিগুইয়ের-হোভাস থিমের কারণ ব্যাখ্যা করে বলেছেন, “একটি নারী এবং নারীবাদী ব্র্যান্ড হিসাবে, আমরা নিশ্চিত যে আত্মসম্মান হল নারীর সৌন্দর্যের অনুঘটক।” ব্র্যান্ডের একজন মুখপাত্র হিসেবে, ঐশ্বর্য রাই বচ্চন তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে শোতে অংশ নিতে মুম্বাই থেকে উড়ে গিয়েছেছেন। এর আগে প্যারিস ফ্যাশন উইক ২০২১-এ L’oreal শো-তে ঐশ্বর্য সাদা গাউন পরে হেঁটেছিলেন। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের