পুজোর আগে কল্যাণীতে প্রচুর অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পুজোর আগেই বড়ো সাফল্য নদিয়ার রানাঘাট পুলিশ জেলার। অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র সহ গ্রেফতার  দুষ্কৃতী।নদিয়ার কল্যাণী থানার পুলিশ রবিবার দুপুরে অভিযান চালিয়ে অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার  করে। ধৃত দুষ্কৃতীর নাম মানব হালদার (৫৩)। বাড়ি কল্যাণী থানা(Kalyani P.S.) এলাকায়। ধৃতের কাছ থাকে ৫টি আগ্নেয়াস্ত্র সহ ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।জেলা পুলিশ জানিয়েছে, পুজোর মুখে দুষ্কৃতী বিরোধি অভিযান চলবে। 

ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র গুলি হল–৩টি ওয়ান শর্টার (৮ বোরের),১টি ওয়ান শর্টার (১২ বোরের) ,১টি ৭এম এম পিস্তল ও ৩৯ রাউন্ড গুলি। অন্যদিকে,চারটে এগ রোলের অর্ডার দিয়ে আচমকা দু’রাউন্ড গুলি চালানোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুরের (Narendrapur)দাসপাড়ায় ।

সুবল দাস(Subal Das) নামে ওই অভিযুক্তের ঘটনাস্থলের পাশেই একটি মুরগীর মাংসের দোকান আছে । পড়ে থাকা গুলির খোল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । সুকান্ত পার্কের দাসপাড়ায় এর আগে কখনও এমন ঘটনা না হলেও লাগোয়া গোপালনগর এলাকাতেও গুলি চালানোর ঘটনা ঘটেছিল ।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের