‘গুলাব’ আসছে ধেয়ে, সতর্ক প্রশাসন, তৈরি এনডিআরএফ-উপকূল রক্ষা বাহিনী

Share:

 

নিজস্ব প্রতিনিধি: কোনও গাফিলতি নয়। আজ মাঝরাত থেকে সন্ধ্যার মধ্যে ওড়িশার গোপালপুর থেকে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম-এর মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব। ৭৫-৮৫ কিমি বেগে ঝড় থাকবে যার সর্বোচ্চ গতি হবে ৯০ কিমি। তাই দুই রাজ্যেই বিশেষ করেই উপকূল এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে দুই রাজ্যের সরকার। আজ সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। শেষ পাওয়া আপডেট অনুযায়ী এই মুহূর্তে ওড়িশার গোপালপুর থেকে ১২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে ও কলিঙ্গপত্তনম থেকে ১৬০ কিমি দূরে রয়েছে। সমুদ্র থেকে স্থলভাগের দিকে ১৬ কিমি বেগে এগোচ্ছে গুলাব।

স্থলভাগে আছড়ে পড়ার পর ওড়িশার দক্ষিণ দিক ও অন্ধ্রপ্রদেশের উত্তরের উপকূল ভাগ দিয়ে দ্রুত দৌড়াবে গুলাব ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের পর ছয় ঘণ্টা তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। তারপরেই ক্রমশ পশ্চিম প্রান্তে সরে গিয়ে নিম্নচাপে পরিণত হবে ও দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড়ের আগামী দু’দিন ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। ইতিমধ্যেই ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ঘূর্ণিঝড় গুলাব-এর জন্য। সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মৃত্যুশুণ্য রাখার চ্যালেঞ্জ নিয়েছেন। উপকূলের এলাকায় চলছে মাইকিং।

ঘটনার উপর নজরদারি চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সতর্ক রাখা হয়েছে এলাকার মানুষদের। প্রস্তুত থাকতে বলা হয়েছে এনডিআরএফ, উপকূলরক্ষা বাহিনী, বায়ুসেনার কপ্টারকে।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩