২৪’র ভোটে বঙ্গে বিপর্যয় অবশ্যম্ভাবী, জানিয়েই দিলেন অসীম

দলের বিধায়ক হয়েও অসীম বুঝিয়ে দিলেন ২৪'র ভোটে বাংলার মাটিতে বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বিজেপি। তাতেই শোরগোল পড়েছে পদ্মশিবিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন নানা সমীক্ষায় যা দাবি করা হচ্ছিল সেটাই এবার সোশ্যাল মিডিয়াতে সাফ জানিয়ে দিলেন নদিয়া(Nadia) জেলার হরিণঘাটা(Haringhata) বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক(BJP MLA) অসীম সরকার(Ashim Sarkar)। ২৪’র ভোটে(General Election 2024) বাংলার(Bengal) মাটিতে বিপর্যয় ধেয়ে আসছে বিজেপির জন্য। কার্যত সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। আর তাঁর সেই সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন তীব্র অস্বস্তি ছড়িয়ে পড়েছে বঙ্গ বিজেপিতে। উনিশের ভোটে বাংলা থেকে বিজেপি ১৮টি আসন পেলেও, ২৪’র ভোটে বিজেপি তার ৬ ভাগের ১ ভাগ আসনও ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে তীব্র সন্দেহ রয়েছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। এই অবস্থায় অসীমের পোস্ট কার্যত ঘৃতাহুতির কাজ করছে।

কয়েক দিন আগেই দলের সাংগঠনিক রদবদল নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন বঙ্গ বিজেপির কবিয়াল বিধায়ক অসীম সরকার। দলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। এর ফলে গেরুয়া শিবিরের আভ‌্যন্তরীন কোন্দল ও ক্ষোভ-বিক্ষোভ ফের সামনে এসেছিল। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবার ফের দলের কোন্দলের প্রতিবাদ ও সংশোধনের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অসীম। লিখেছেন, ‘২০২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি ১টা আসন না পেলেও দেশে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসবে। কিন্তু আমাদের উচিৎ সমস্ত অন্তর্দ্বন্দ্ব ভুলে গিয়ে সঠিক ব্যক্তিকে সঠিক মর্যাদা দিয়ে, সংগঠনকে শক্তিশালী করে বাংলা থেকে কমপক্ষে ৩৫ জন এমপিকে জয়লাভ করিয়ে দিল্লিতে পাঠানো আমাদের কর্তব্য। নিজেদের ভুলের জন্য নিজেরাই যেন নিজেদের পায়ে কুঠারাঘাত না করে বসি।’

যদিও ঘটনা হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনের পরে বাংলার বুকে একের পর এক নির্বাচনে হেরে চলেছে বিজেপি। এমনকি তাঁরা তাঁদের জেতা বিধানসভা কেন্দ্রও যেমন ধরে রাখতে পারছে না তেমনি দলের বিধায়ক ও সাংসদদেরও ধরে রাখতে পারছে না। এখন বাংলায় যা রাজনৈতিক পরিস্থতি তাতে বিজেপি কাছে জেতার জন্য ১টিও নিরাপদ আসন নেই। তার মধ্যেও পদ্ম শিবির চাইছে অন্তত গোটা ১২ আসন বাংলা থেকে জিততে। এই আসনগুলি হল – কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, রানাঘাট, বনগাঁ, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, কাঁথি, তমলুক ও আরামবাগ। কিন্তু অসীম যেভাবে জানিয়ে দিলেন যে ২৪’র ভোটে বিজেপি বাংলা থেকে ১টিও আসন জিততে পারবে না, তাতে কার্যত বঙ্গ বিজেপির ধরাশয় হওয়ার সম্ভাবনাকেই দিনের আলোয় নিয়ে চলে এল।

প্রয়াত ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি ও কোচ জসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের