ছেলে কোলে নিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন শাহরুখের নায়িকা

সেলিমের সঙ্গে তাঁর স্বপ্নময় বিয়ের ঝলক তাঁর ম্যানেজার অনুশয় এবং ফটোগ্রাফার ইজ্জা শাহিন মালিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও খুশির মরসুম। ভারত থেকে অনেকদিন আগেই নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি শিল্পীরা। তবে যেহেতু ৭ বছর পর দেশের দরজা খুলেছে পাকিস্তানি ক্রিকেটারদের জন্যে। সেই সুযোগে এখন একটাই পাকিস্তানি তারকাদেরও দেশে ঢুকতে দেওয়ার। যাই হোক, জল্পনার অবসান ঘটিয়ে গতকাল দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন শাহরুখ খানের ‘রইস’ ছবির অভিনেত্রী মাহিরা খান। যিনি আদতে পাকিস্তানি অভিনেত্রী।

তবে ভারতে একটি মাত্র ছবি করেছিলেন ‘রইস’। কিন্তু পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ হওয়ার কারণে রইস-এর প্রচারে অংশ নিতে পারেননি তিনি। ২০১৬ সালে পুলওয়ামা হামলার পর থেকেই তাঁরা নিষিদ্ধ দেশে। যাই হোক, গতকাল ১ অক্টোবর রবিবার ‘হামসফর’-খ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়ী সেলিম করিমের একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন। তাঁদের বিয়ে হয় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পার্ল কন্টিনেন্টাল হোটেল ভুরবানে। এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বেশ কয়েকটি সুন্দর ছবি এবং ভিডিও। এর আগে ২০০৭ সালে আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা। কিন্তু ২০১৫ সালেই দুজনের বিচ্ছেদ হয়ে যায়।

এমনকী মাহিরা এবং আলীর একটি ১৩ বছরের পুত্রসন্তান আজলান আছে। ছেলেকে সঙ্গে নিয়েই বিয়ে করলেন অভিনেত্রী। সেলিমের সঙ্গে তাঁর স্বপ্নময় বিয়ের ঝলক তাঁর ম্যানেজার অনুশয় এবং ফটোগ্রাফার ইজ্জা শাহিন মালিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। একটি ভিডিওতে, মাহিরাকে সেলিমের দিকে হাঁটতে দেখা যায় যখন সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং চোখের জল মুছতে থাকে। তখন সেলিমও ঘোমটা তুলে তাঁকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। মাহিরাকে তাঁর বিয়ের দিনে ওড়না সহ প্যাস্টেল লেহেঙ্গায় বেশ সুন্দর দেখাচ্ছিল। এদিকে সেলিমকেও কালো শেরওয়ানি ও নীল পাগড়িতে হ্যান্ডসাম ডুড লাগছিল। পাকিস্তানের মুরিতে একটি আউটডোর অনুষ্ঠানে দুজনের বিয়ে হয়। মাহিরা খান ‘রইস’, ‘ভের্না’ এবং ‘৭ দিন মহব্বত’ সহ তার সিনেমাগুলির জন্য পরিচিত। তিনি ফাওয়াদ খানের সঙ্গে লেটেস্ট হিট সিরিজ ‘হামসফর’-এর জন্যও পরিচিত। তাঁর সাম্প্রতিক সিনেম্যাটিক উদ্যোগ ছিল ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’। মাহিরাকে পরবর্তীতে নেটফ্লিক্স সিরিজ ‘জো বাঁচায় হ্যায় সাং সামৈত লো’-তে ফাওয়াদ খান এবং সানাম সাইদের সঙ্গে দেখা যাবে।

 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা