বিজ্ঞাপনে ভুল তথ্য প্রচারের দায়ে অভিযুক্ত অমিতাভ বচ্চন

ফ্লিপকার্টের জন্য তাঁর সাম্প্রতিক বিজ্ঞাপনটি ভুল তথ্য ছড়িয়েছে, যা স্থানীয় ব্যবসায়িকদের ক্ষতি করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর জন্যে বিগ বি অমিতাভ বচ্চনকে তুলোধনা করল অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার অ্যাসোসিয়েশন (AIMRA)। ঘটনাটি কী? বর্তমানে যেকোনও বড় ই-কমার্স জায়েন্টের বিজ্ঞাপণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউড তারকারা। যার মধ্যে শীর্ষমানের ই- কমার্স অ্যাপ্লিকেশন হল ফ্লিপকার্ট। যেখানে জামাকাপড় থেকে শুরু করে মোবাইল, মুদি সদাই সমস্ত দৈনন্দিন জিনিসপত্র কেন যায়। আর একবার অর্ডার দিলেই তা ঘরের দরজা পর্যন্ত চলে আসে। তাই আজকাল আধুনিক যুগে অনলাইন ই-কমার্স গুলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। এই মূহুর্তে ফ্লিপকার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, আল্লু অর্জুন। আগামী ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেল। যেখানে সমস্ত জিনিষপত্রের দাম হবে অর্ধেক। এবং উঠে আসবে সব লেটেস্ট সামগ্রী।

সম্প্রতি সেখানেই একটি বিজ্ঞাপন রীতিমতো বিপাকে ফেলল বিগ বিকে। আসলে স্মার্টফোন খুচরা বিক্রেতারা বলিউড তারকা অমিতাভ বচ্চনের সম্প্রতি ফ্লিপকার্টের বিজ্ঞাপন দেখে রীতিমতো তাণ্ডব শুরু করেছে। যেখানে অভিনেতা বলেছেন ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডিলে যে সমস্ত নতুন নতুন মোবাইল ফোন বাজারে লঞ্চ করছে সেগুলি কোনও খুচরো স্থানীয় দোকানে পাওয়া যাবেন, আর সেটাই ক্রেতাদের বিভ্রান্ত করেছে। বলছে দ্য ইকোনমিক টাইমস (ইটি)। ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ প্রচারের জন্য ফ্লিপকার্টের হিন্দি বিজ্ঞাপনে, অমিতাভ বচ্চন আরও বলেছেন, যে ধরনের নতুন মোবাইল ডিল দিচ্ছে তা খুচরা আউটলেটগুলিতে পাওয়া যাবে না। যা রীতিমতো ভুল। এই সমস্ত ভুল খবর ছড়ানোর কোনও অধিকার নেই অমিতাভের। তাঁর দেখে বিজ্ঞাপনটি প্রচার করা উচিত ছিল। বিজ্ঞাপনে প্রতিক্রিয়া জানিয়ে, অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার অ্যাসোসিয়েশন (AIMRA), যারা ১৫০,০০০ মোবাইল খুচরা বিক্রেতাদের প্রতিনিধিত্ব করে, সমস্যাটি হাইলাইট করার জন্য শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে চিঠি পাঠিয়েছে৷ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) অমিতাভ বচ্চনকে লিখেছে যে, ফ্লিপকার্টের জন্য তাঁর সাম্প্রতিক বিজ্ঞাপনটি ভুল তথ্য ছড়িয়েছে, যা স্থানীয় ব্যবসায়িকদের ক্ষতি করছে।

চিঠিতে বলা হয়েছে, “আপনাকে সম্বোধন করার জন্য আমাদের উদ্দেশ্য হল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়া অবমাননাকর বিজ্ঞাপনের সাম্প্রতিক তরঙ্গ সম্পর্কে আমাদের গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করা। এই বিজ্ঞাপনগুলি মিথ্যা এবং এর মাধ্যমে গ্রাহকদের ক্রয় আচরণকে প্রভাবিত করছে।” বিভ্রান্তিকর বিবৃতি, যেমন ফ্লিপকার্ট দ্বারা প্রচারিত বিজ্ঞাপনে অমিতাভ বচ্চন, বলেছেন, ‘ইয়ে দুকান পার না মিলনে ওয়ালা’ (এটি দোকানে পাওয়া যাবে না)। এর আগে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)ও বচ্চনকে চিঠি লিখেছিল যে ফ্লিপকার্টের জন্য তার সাম্প্রতিক বিজ্ঞাপনটি ভুল তথ্য ছড়িয়েছে এবং স্থানীয় ব্যবসাগুলিকে আঘাত করেছে।

তাঁরা আরও বলছেন, “ফ্লিপকার্টের জন্য আপনার সাম্প্রতিক বিজ্ঞাপন দেখে আমরা অত্যন্ত নিরাশ হয়েছি, যেখানে আপনি দাবি করেছেন যে দোকানদারদের কাছে ডিল এবং অফার পাওয়া যায় না, যার ফলে গ্রাহকদের বিপথগামী করা হয় এবং প্রভাবিত করে, আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি পক্ষপাতদুষ্ট হওয়া থেকে বিরত থাকুন বা বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে বা আর্থিক লাভের জন্য বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের অনলাইন প্ল্যাটফর্মের দিকে সরিয়ে দিন।”

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে