বাংলাদেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: পিতৃত্বকালীন ছুটি চালুর ক্ষেত্রে দিশা দেখাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।  দেশে প্রথমবারের মতো সরকারি কোনও প্রতিষ্ঠান হিসেবে পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় পিতৃত্বকালীন ছুটির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, একজন শিক্ষক ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন।

দীর্ঘদিন ধরেই পিতৃত্বকালীন ছুটি চালুর দাবিতে সরব ছিলেন বাংলাদেশের সরকারি কর্মচারিরা। ইতিমধ্যেই বেসরকারি কয়েকটি সংস্থা ওই ছুটি চালু করায় চাপ বাড়ছিল প্রশাসনের উপরে। শেষ পর্যন্ত পথ দেখালেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি অক্টোবর থেকে যদি কোনও শিক্ষক সন্তানের বাবা হন, তাহলে নিয়ম অনুযায়ী তিনি ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। সর্বোচ্চ দুই সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে। শিক্ষা ছুটিতে থাকাকালীন যেসব সুবিধা পাওয়া যায়, পিতৃত্বকালীন ছুটিতেও সেই সব সুবিধা পাওয়া যাবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ্ আজম দেশের প্রথম সারির দৈনিক ‘প্রথম আলো’কে বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বেশিদিন গড়ে ওঠেনি। এখানে তরুণ শিক্ষকদের পাশাপাশি তরুণ আধিকারিক ও কর্মচারীও রয়েছেন। তাঁদের সন্তানদের দেখাশোনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি চালু করার সিদ্ধান্য নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ, বাবার ভূমিকাও তেমন গুরুত্বপূর্ণ। পিতৃত্বকালীন ছুটি চালুর বিষয়টি শিক্ষক, কর্মী-আধিকারিকদের মধ্যে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে বলে মনে করি।’

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রিফাত-উর-রহমানের কথায়, ‘ আমাদের বিশ্ববিদ্যালয়টি বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত। যেহেতু বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত, তাই এ প্রতিষ্ঠানের নিয়মও বিশ্বজনীন হওয়া উচিত। বৈশ্বিক পরিসরের বিষয়টি চিন্তা করে পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করা হয়েছে।’

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত