রাজ এখন প্রাক্তন, এবার নিজের আয়ের উৎস নিয়ে মুখ খুললেন পরীমণি

আমার অবর্তমানে আমাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানাচ্ছেন। যেমন, পরীর তিন, চারটা বিয়ে কিংবা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই সিনেমার চর্চিত অভিনেত্রী পরীমণি। তাঁকে নিয়ে চর্চার কোনও শেষ নেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া চলছেই অবিরত। পঞ্চম স্বামী শরীফুল রাজের সঙ্গেও এখন তাঁর সম্পর্ক শেষ। গত ১৮ সেপ্টেম্বর ৫ টি কারণ দেখিয়ে রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন পরীমণি। যেখানে অন্তর্ভুক্ত ছিল রাজের মারধর এবং পরকীয়ার কথাও।গত মে মাস রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায় তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও। তারপরেই জানা যায়, তার দিন কয়েক আগেই পরীর বাড়ি ছেড়ে বেরিয়ে যান রাজ। একমাত্র সন্তান রাজ্যের ১ বছর জন্মদিনেও দেখা যায়নি রাজকে। ছেলের জন্মদিনে প্রায় ১৫ লাখ টাকা খরচ করেছেন পরীমণি। কিন্তু অভিনেত্রীর আয়ের উৎস কী?

আপাতত এখন রাজ্যকে ঘিরেই তাঁর জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চলেছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজের বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন। যুক্ত হচ্ছেন একাধিক ওয়েবসিরিজ ও সিনেমায়। এছাড়াও বিজ্ঞাপন তো আছেই! সম্প্রতি বঙ্গ টিভিতে রিলিজ হয়েছে তাঁর ওয়েব ফিল্ম পাফ ড্যাডি। সেই উপলক্ষে দেশের একটি বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রী আয়ের উৎস সম্পর্কিত প্রশ্নে মুখোমুখি হন। ভাইরাল তিন মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারে পরী বলছেন, ‘আমার অবর্তমানে আমাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানাচ্ছেন। যেমন, পরীর তিন, চারটা বিয়ে কিংবা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি। এসব লোক আমারই কাছের লোক। ভিডিও কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার জন্য এই যে মিথ্যাচার, তা একদমই পছন্দ করব না আর। মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাঁর জন্যে প্রস্তুত থাকেন।’

এরপর সাক্ষাৎকারের একপর্যায়ে পরীকে প্রশ্ন করা হয়, এত টাকা তিনি কোথায় পান? খানিকটা হেসেই পরীর উত্তর, ‘বঙ্গ দেয়।’ এদিন সাক্ষাৎকারে পরীমণি আরও বলেন, জীবনে অনেককে পিটিয়েছেন তিনি, সামনেই আরও একজনকে পেটাবেন। তবে কাকে পেটাবেন পরী, এমন প্রশ্নে উত্তর দেননি। তবে সবাই ধরেই নিয়েছেন হয়তো প্রাক্তন স্বামী রাজকেই বলছেন। 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত