চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্যাভলিনে সোনা জিতলেন অন্নু রানি

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে মঙ্গলবার জোড়া সোনার পদক জিতলেন ভারতীয় অ্যাথলেটরা। দৌড়ে পারুল চৌধুরীর পরে জ্যাভলিনে সোনা জিতলেন অন্নু রানি। ৬২.৯২ মিটার বর্শা ছুড়ে সোনা জেতেন মেয়েদের ‘নীরজ’ হিসেবে পরিচিত অন্নু। এ নিয়ে চলতি এশিয়াডে চারটি সোনার পদক জিতলেন ভারতীয় অ্যাথলেটরা।

গত রবিবারই এশিয়ান গেমসের আসরে চমক দিয়েছিলেন ভারতের অ্যাথলেটরা। ৩,০০০ মিটার স্টেপলচেজে দেশকে সোনা এনে দিয়েছিলেন অবিনাশ সাবল। খানিকবাদেই শট পাটে সোনা জিতেছিলেন তেজিন্দার পাল সিংহ তুর। দুটি সোনা-সহ মোট ৯টি পদক জিতেছিলেন। সোমবার একাধিক পদক জিতলেও সোনার মুখ দেখেননি ভারতীয় অ্যাথলেটরা। এদিন সেই দুঃখ ঘুচিয়ে দিয়েছেন পারুল চোধুরী-অন্নু রানিরা। ৫,০০০ মিটার দৌড়ে প্রথমে দেশকে সোনা এনে দেন পারুল চৌধুরী। তার ঘন্টাখানেকের পরেই দেশকে দ্বিতীয় সোনা জেতান মেয়েদের ‘নীরজ চোপড়া’ হিসেবে পরিচিত অন্নু রানি। ৬২.৯২ মিটার বর্শা ছুড়ে চ্যাম্পিয়ন হন তিনি।

এদিন জ্যাভলিন ফাইনালে শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ের সঙ্গে জোর টক্কর চলে অন্নুর। প্রথম থ্রোয়ে প্রত্যাশিত ফল করতে পারেননি ভারতের মহিলা নীরজ। প্রথম থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ছোড়েন অন্নু। দ্বিতীয় থ্রোয়েই ৬১.২৮ মিটার ছুড়ে প্রথম স্থানে চলে যান তিনি। দ্বিতীয় থ্রোয়ে ৬১.৫৭ মিটার ছুড়ে অন্নুকে টপকে গিয়েছিলেন নাদিশা। আর চিনের লিউ ৬১.২৯ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। নিজের চতুর্থ থ্রোয়ে ৬২.৯২ মিটার ছোড়েন অন্নু। প্রতিদ্বন্দ্বীরা আর ওই দুরত্ব অতিক্রম করতে পারেননি। ফলে সোনা নিশ্চিত করে মাঠ ছাড়েন অন্নু।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ