পুজোতে গৃহবধূদের সাজে থাকুক প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেল

কিন্তু প্রতিদিন নতুন নতুন করে সাজার তাঁদের কোনও সুযোগ নেই। তাই বলে কি পুজোর পাঁচদিনেও স্রেফ ঘরকন্না নিয়েও ব্যস্ত থাকবেন তাঁরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও ঘর-বাহির একেবারে দাপটের সাহায্য সামলা চ্ছেন। প্রতিদিন স্বামী-সন্তানদের খাইয়ে স্কুল পাঠিয়ে, পরিবারের অন্য সকলের রান্না করে তারপর অফিস এমন অনেক মহিলা আছেন, আবার কেউ বাড়িতেই ব্যবসা শুরু করেছেন, আবার কেউ কাজ-বাজের জন্যে পরিচারিকার উপর বিশ্বাস রাখছেন। প্রতিদিন ট্রেনে-বাসে  প্রচুর নারী যাতায়াত করেন। তাই প্রতিদিন অফিসে যাওয়ার জন্যে নিজের সাজগোজ নিয়ে একটু বেশিই ভাবতে হয়। পুরুষদের সাজগোজে তেমন ন্যাক না থাকলেও নারীরা সাজগোজে পিএইচডি করা। তাই অফিসকাছারি যাতায়াতের সুবাদে নানা রকম সাজের সুযোগ থাকে চাকুরিরতাদের। কিন্তু যদি গৃহবধূদের দিকে তাকানো যায়, তাহলে কিন্তু প্রতিদিন নতুন নতুন করে সাজার তাঁদের কোনও সুযোগ নেই।  তাই বলে কি পুজোর পাঁচদিনেও স্রেফ ঘরকন্না নিয়েও ব্যস্ত থাকবেন তাঁরা? ইচ্ছে তো করেই ঘরের পোশাক বা সাধারণ শাড়ি সরিয়ে রেখে ওই কদিন নিজেকে সুন্দর করে তোলার। আর হতে মাত্র কয়েকটা দিন। তারপরেই উৎসবের মেজাজ। চলুন পুজোয় গৃহবধূদের কেন সাজ বদলের প্রয়োজন তার একটি তালিকা দেওয়া যাক। 

নকশা করা শাড়ি: পুজোর সাজ মানেই ঝলমলে উজ্জ্বলতা। বর্তমানে উৎসবের দিনগুলোয় চার দিকে আলো ও রঙের পসরার সঙ্গে পাল্লা দিয়ে বেছে নিতেই পারেন নকশা করা উজ্জ্বল রঙিন শাড়ি। সঙ্গে থাক ন্যূনতম হাল্কা গয়না আর আলতো রূপটান। একেবারে জমে যাবে, ষষ্ঠী বা সপ্তমীর দিন এমন লুকে চমকাতেই পারেন। 

নকশা করা চুড়িদার: শাড়ি তো রোজ পরেন। তাই স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করে ঘন কাজ করা চুড়িদারও বাছতে পারেন। হালকা রঙের কুর্তির সঙ্গে জমকালো ওড়না নিলে একেবারে জমে যাবে সাজ। তার সঙ্গে অক্সিডাইজড বা রুপোর গহনা প্রতি পারেন। সঙ্গে হালকা মেকআপে। 

মিশ্রসাজ:  চিরাচরিত রূপ ভেঙে পশ্চিমি পোশাকেও নিজের সাজ ফুটিয়ে তুলতে পারেন পুজোর দিনগুলিতে। কয়েক বছরের ফ্যাশন প্রাচ্য ও পাশ্চাত্য সাজের মিশেলে যেতৈরি করুন। ব্লাউজের বদলে শাড়ির সঙ্গত দিক হালকা রঙের শার্ট পরুন। আর একটু সাহসী হলে অনায়াসে জিন্সের সঙ্গে শাড়ির যুগলবন্দি তে তাক লাগিয়ে দিন। এ ছাড়া বিকল্প হতে পারে কুর্তির সঙ্গে পালাজো বা ঘাগরা কিংবা ক্রপ-টপের সঙ্গে শাড়ি। 

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের