‘বিজ্ঞাপনে ভুল তথ্য’, ১০ লক্ষ টাকা জরিমানার মুখে অমিতাভ বচ্চন!

জরিমানার পরিমাণ ১০ লাখ টাকা। এই মর্মে একটি ই-মেলও পাঠানো হয়েছে ফ্লিপকার্টকে। তবে দু পক্ষের থেকেও এখনও কোনও উত্তর দেওয়া হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘ফ্লিপকার্ট’-এর বিগ বিলিয়ন সেল। এই কারণে ঝড়ের বেগে প্রচার চালাচ্ছে ই কমার্স অ্যাপ্লিকেশনটি। এই মূহুর্তে ফ্লিপকার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চন, আলিয়া ভাট এবং আল্লু অর্জুন। তাই বিজ্ঞাপণে সামিল হচ্ছেন অভিনেতারাও। কিন্তু এমনই একটি বিজ্ঞাপণে ভুল তথ্য ছড়িয়ে বিপাকে পড়লেন বিগ বি। দিন কয়েক আগেই তাঁর কাছে চিঠি পাঠিয়েছে CAIT (The Confederation of All India Traders)। অভিযোগ, বিজ্ঞাপনে বলা  হয়েছে, লেটেস্ট মডেলের মোবাইলগুলি কিনতে এবার বিগ বিলিয়ন ডে-এর সাহায্য নিন। যা দোকানে কখনই পাওয়া যাবেনা।

এরপরই চটে লাল খুচরো পাইকারি মোবাইল সংস্থাগুলি। এবং CAIT-কে বিষয়টি নিয়ে অভিযোগ করার পর অভিনেতাকে দোষারোপ করা হয়েছে, কেন তিনি না জেনেশুনে ভুল তথ্য প্রচার করছেন। সাধারণত বিজ্ঞাপণে সেলেব দের ‘মুখ’ মোটা টাকায় বিক্রি করা হয়। মূলত তাঁদের বিশ্বাসযোগ্যতা উপর ভিত্তি করেই গ্রাহকরা পণ্য কিনতে উদ্যোগী হন। তাই-ই বিজ্ঞাপণ ঘিরে বিতর্ক তৈরি হলে বিজ্ঞাপনের সঙ্গে জড়িত মুখটিও উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পণ্যের গুণগত মান অথবা কোনও সংস্থার তরফে বিক্রি করা পরিষেবা সম্পর্কে বিন্দুমাত্রও কিছু না জেনেশুনে মূলত টাকার জন্য ক্রেতাদের ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেওয়ার অভিযোগে এর আগেও একাধিকবার প্রশ্নের মুখে পড়েছেন অগুণতি সেলেব। এবার প্রশ্নের মুখে খোদ অমিতাভ বচ্চনের বিজ্ঞাপন। CAIT-এর তরফ থেকে Central Consumer Protection Authority (CCPA) জানানো হয়েছে, বিজ্ঞাপনে ভুল তথ্য দেওয়া হচ্ছে, পাশাপাশি CAIT অভিযুক্ত সংস্থা ফ্লিপকার্টের বিরুদ্ধে জরিমানা করেছে। শুধু ফ্লিপকার্টই নয়, জরিমানা দিতে হবে খোদ অমিতাভ বচ্চনকেও। জরিমানার পরিমাণ ১০ লাখ টাকা। এই মর্মে একটি ই-মেলও পাঠানো হয়েছে ফ্লিপকার্টকে। তবে দু পক্ষের থেকেও এখনও কোনও উত্তর দেওয়া হয়নি। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের