ছেলেদের ৪০০X৪ মিটার দৌড়ে সোনা জিতল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা, সোনা আর সোনা। বুধবার এশিয়ান গেমসের ১১তম দিনে দেশকে তিন-তিনটে সোনার পদক এনে দিলেন ভারতীয় অ্যাথলেটরা। সকালে তিরন্দাজিতে সোনা জিতেছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম ও প্রবীস ওজাস দেওতালে। বিকেলে ছেলেদের বর্শায় সোনা বিঁধেছিলেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। তার ৮ মিনিট বাদে পুরুষদের ৪X৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতলেন আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ। জাতীয় রেকর্ড ভেঙে ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেন তাঁরা।

চলতি এশিয়ান গেমসে চোখধাঁধানো পারফরম্যান্স করে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। শুটারদের হাত ধরে শুরু হয়েছিল পদকপ্রাপ্তি। তার পর দেশের পদকের ঝুলি ভরিয়ে দিচ্ছেন অ্যাথলেটরা। এখনও পর্যন্ত অ্যাথলেটিকসে ৬টি সোনা, ১৪টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক এসেছে। অর্থা‍ৎ ২৯টি পদক এনে দিয়েছেন নীরজ চোপড়া-অন্নু রানি-তেজিন্দার পাল সিংহ তুররা। মোট পদকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। তার মধ্যে ১৮টি সোনা, ৩১টি রুপো ওন ৩২টি ব্রোঞ্জ রয়েছে।

এশিয়ান গেমসের ১১তম দিনে এদিন তিনটি সোনা ছাড়া ৫টি রুপো জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। ৫০০০ মিটার দৌড়ে অবিনাশ সাবল, ৮০০ মিটার দৌড়ে হারমিলান বাইন্স, ৭৫ কেজি বক্সিং বিভাগে লভলিনা বরগোঁহা্ই, পুরুষদের বর্শায় কিশোর জেনা এবং ৪X৪০০ মিটার রিলে রেসে মহিলারা রুপো জিতেছিলেন। পাশাপাশি চারটি ব্রোঞ্জ পদক এসেছে। গ্রেকো রোমান কুস্তিতে সুনীল কুমার, মিক্সড স্কোয়াশে অভয় সিংহ-অনাহত সিংহ, ৩৫ কিলোমিটার রেস ওয়াকে রাম বাব্বু ও মণু রানি এবং মহিলাদের ৫৭ কেজি বক্সিংয়ে পারভিন হুদা ব্রোঞ্জ জেতেন।

 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে