খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি সহ ১8 জায়গায় তল্লাশি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি। বৃহস্পতিবার সকালেই খাদ্যমন্ত্রীর মাইকেল নগরের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। সকাল সাড়ে ছটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির ৬ জনের একটি টিম এয়ারপোর্ট থানার অন্তর্গত মাইকেল নগরে খাদ্য মন্ত্রীর বাড়িতে পৌঁছয়। প্রায় তিনঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চলে মন্ত্রীর বাড়িতে।

রথীন ঘোষ দীর্ঘদিন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। সেইসময় নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগে তদন্ত করছে ইডি। মূলত ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় তথ্যের খোঁজে এই অভিযান। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘‘এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। কিন্তু কিছু তো পাওয়া যায়নি।মঙ্গলবারের প্রতিক্রিয়া আজ পাওয়া যাচ্ছে। রাজভবন অভিযান অভিযানের মতোই চলবে।’’

শুধু রথীন ঘোষের বাড়ি নয়। রাজ্যের মোট ১২ টি জায়গায় তল্লাশিতে ইডি। এর মধ্যে কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহার বাড়ী রয়েছে। কামারহাটি পুরসভার তৃণমূলের পুর চেয়ারম্যান গোপাল সাহার অমৃতনগরের বাড়িতেও হানা দিয়েছে ইডি। পাশাপাশি বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চলছে।টিটাগড়ের ১২ বছরের পুর চেয়ারপার্সন প্রশান্ত চৌধুরীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। মূলত যে পুরসভাগুলিতে কুন্তল ঘোষের এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছে সেই পুরসভার আধিকারিকদের বাড়িতেই তল্লাশি।

উল্লেখ্য, বৃহস্পতিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজভবন কর্মসূচি তৃণমূলের। জেলা থেকে নেতারাও যোগ দেবেন কর্মসূচিতে। তার আগে এই তল্লাশি ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন খাড়া করছে বলেই অভিমত রাজনৈতিক মহলের।  

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২