Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্যারিস থেকে ফিরেই মহিলাদের যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুললেন ঐশ্বর্য

অনেক মহিলাদের রাস্তায় যৌন হয়রানির শিকার হতে হয়। তবে, আমি এটাও বিশ্বাস করি যে, এটি শুধু মহিলাদের নয়, উভয় লিঙ্গের সঙ্গে সম্পর্কিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মহিলাদের যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড সুপারস্টার অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। দিন কয়েক আগেই প্যারিস ফ্যাশন উইকে তিনি তাঁর র‌্যাম্প ওয়াক এবং সৌন্দর্য দিয়ে রীতিমতো গোটা বিশ্বে ঝড় তুলেছিলেন। তাঁর সঙ্গে সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে প্রথমবার র‌্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রীর ননদের মেয়ে নভ্যা নাভেলি। বৌমা ও নাতনিকে উৎসাহ দিতে প্যারিস ফ্যাশন উইকে পাড়ি দেন অমিতাভ বচ্চন ঘরণী জয়া বচ্চন। সঙ্গে তাঁর সঙ্গে গিয়েছিলেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চনও।

মেয়ে নভ্যার মডেলিং দুনিয়ায় অভিষেক হচ্ছে বলে কথা, তাও আবার বিশ্বমানের ফ্যাশন কেন্দ্র প্যারিসে, তাঁকে উৎসাহ না দিলে হয়! যাই হোক, নভ্যার থেকেও এবার প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যের লুক রীতিমতো লন্ডভন্ড করে দিয়েছিল সবকিছু। তাঁর দুর্দান্ত র‌্যাম্পে ওয়াক সেন্স, সঙ্গে ৪৯ বছর বয়সেও দাপুটে প্রতিভা সবটাই যেন সেদিন একেবারে ঠিকরে বেরোচ্ছিল। যাই হোক, প্যারিস থেকে ফেরার পর গতকাল ঐশ্বর্য রাই মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে ল’রিয়াল ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। বিউটি ব্র্যান্ড ল’রিয়ালের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঐশ্বর্য। গত ৪ অক্টোবর তরাকাখচিত রাতে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ইভেন্টে আরও উপস্থিত হয়েছিলেন, অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, গওহর খান এবং ফাতিমা সানা শেখ সহ অনেক জনপ্রিয় সেলিব্রিটি। তবে এদিন  রেড কার্পেটে ফ্যাশনে ঝড় তুলেছিলেন ঐশ্বর্য রাই।

যিনি এদিন রেড কার্পেটে তিনি রাস্তায় মহিলাদের যৌন হয়রানির বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এদিন তাঁকে কালো গাউনে অত্যাশ্চর্য লাগছিল। রেড কার্পেটে, ঐশ্বর্য রাস্তায় মহিলা দের দ্বারা হয়রানির বিরুদ্ধে বলেন, “আমি এখানে আপনাদের উপস্থিতির প্রশংসা করি। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা-অনেক মহিলাদের রাস্তায় যৌন হয়রানির শিকার হতে হয়। তবে, আমি এটাও বিশ্বাস করি যে, এটি শুধু মহিলাদের নয়, উভয় লিঙ্গের সঙ্গে সম্পর্কিত। যা সত্যই গুরুত্বপূর্ণ তাই মানুষের নিরাপদ এবং সুরক্ষিত থাকা উচিত।”

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?