মধুর প্রতিশোধ, ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে জয়ী নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চার বছর আগে একদিনের বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে হারার মধুর প্রতিশোধ তুলল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের অপরাজিত জোড়া শতরানের দৌলতে ৮২ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে জিতল  কিউইরা।  চলতি বিশ্বকাপে প্রথম শতরান করার নজির গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে।

বৃহস্পতিবার মোতেরা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। জো রুট আর জস বাটলারের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিউইদের পক্ষে মাট হেনরি ৪৮ রানে তিন উইকেট নেন। জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। স্যাম কারানের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন কিউই ওপেনার উইল ইয়ং। দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

এর পরেই রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে কার্যত তাণ্ডব চালাতে শুরু করেন ডেভন কনওয়ে। রুদ্রমূর্তি ধারণ করে ইংলিশ বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন দুই ব্যাটার। মাত্র ৩৬ বলে আটটি চার ও একটি ছক্কার সাহায্যে একদিনের ম্যাচে নিজের পঞ্চম অর্ধ শতরান পূর্ণ করেন কনওয়ে। অর্ধ শতরানের পরে আরও আগ্রাসী হয়ে ওঠেন। ক্রিজের অন্যপ্রান্তে তিন নম্বরে নামা রাচিন রবীন্দ্রও বিধ্বংসী হয়ে ওঠেন। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে মাত্র ৩৬ বলে নিজের একদিনের কেরিয়ারে দ্বিতীয় অর্ধ শতরান তুলে নেন। ২০ ওভারেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় নিউজিল্যান্ড। অর্ধশতরান পূর্ণের পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন কনওয়ে ও রবীন্দ্র। ৮৩ বলে একদিনের ক্রিকেটে চতুর্থ শতরান করেন কনওয়ে। খানিকবাদে ৯টি চার আর চারটি ছক্কার সাহায্যে ৮২ বলে শতরানের ঘরে নিজের চতুর্থ শতরান তুলে নেন রবীন্দ্রও। ইংল্যান্ডের কোনও বোলারকেই রেয়াত করেননি দুই কিউই ব্যাটার। শেষ পর্যন্ত ৩৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ১২১ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন কনওয়ে। আর ৯৬ বলে ১২৩ রান করে অপরাজিত থেকে যান রবীন্দ্র।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের