বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে রুতুরাজরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে রুপোর পদক নিশ্চিত করল ভারতের পুরুষ ক্রিকেট দল। শুক্রবার সেমিফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছলেন রুতুরাজ গায়কোয়াড়রা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে ৯৬ রানে গুটিয়ে যায় স্বঘোষিত টাইগাররা। জবাবে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শনিবার ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নামবেন তিলক ভার্মা-যশস্বী জয়সোয়ালরা।

টসে দিতে এদিন প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে টাইগার শিবিরে প্রথম ধাক্কা দেন সাই কিশোর। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। একের পর এক ক্রিকেটার সাজঘরে ফিরতে থাকেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন উইকেটরক্ষক জাকের আলি (২৪)। পারভেজ হোসেন ইমন ২৩ ও রাকিবুল হাসান ১৪ রান করেন। এই তিন জন ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটাররই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ভারতের হয়ে সাই কিশোর নেন ৩ উইকেট। ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।  ১টি করে উইকেট নেন আরশদীপ সিংহ, তিলক ভার্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদ।  ।

 জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই শুন্য রানে সাজঘরে ফেরেন আগের ম্যাচে শতরান করা যশস্বী জয়সোযাল। কিন্তু দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে হেসেখেলেই ৬৪ বল বাকি থাকতে হাতে ৯ উইকেট রেখে দলকে জেতান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। পাঁচটি ছক্কা আর দুই চারের সাহায্যে ২৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিলক। অন্যদিকে অধিনায়ক রুতুরাজ ২৬ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। শনিবার ফাইনালে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে বিজয়ী দলের মুখোমুখি হবেন রুতুরাজরা।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার