Loading live market data...
Loading active stocks...
Connecting...

নয়াদিল্লি থেকে সরিয়ে দূতদের মালয়েশিয়া-সিঙ্গাপুরে পাঠাচ্ছে কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষ পর্যন্ত মোদি সরকারের চাপে পড়ে দিল্লিতে অবস্থিত দূতাবাসের ৪১ কূটনীতিবিদকে সরিয়ে নিচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার। দিল্লি দূতাবাস থেকে সরিয়ে নেওয়া কূটনীতিবিদদের মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে বলে শুক্রবার কানাডার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরেই কানাডা সরকারের সঙ্গে নয়াদিল্লির ঠাণ্ডা লড়াই চলছে। কানাডার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, হরদীপ সিং নিজ্জরের খুনের পিছনে ভারতের হাত রয়েছে। ওই হত্যাকাণ্ডের পিছনে হাত ভারত সরকারের হাত থাকার কথা তুলেই ক্ষান্ত হননি তিনি। পবন রুইয়া নামে এক ভারতীয় কূটনীতিবিদকেও দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন।

খলিস্তানি নেতার হত্যাকাণ্ডের পিছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি কানাডার বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার পথে হাঁটে মোদি সরকার। নয়াদিল্লিতে কানাডার দূতাবাসের এক আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি কানাডার নাগরিকদের ভিসা দেওয়াও সাময়িকভাবে স্থগিত রাখে। শুধু তাই নয়, নয়াদিল্লির দূতাবাস থেকে আরও ৪১ আধিকারিককে সরিয়ে নেওয়ার জন্যও কানাডার বিদেশ মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে ওই কূটনীতিবিদদের সরাতে হবে বলে সময়সীমাও বেঁধে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, নয়াদিল্লি দূতাবাসের যে ৪১ আধিকারিককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের মালয়েশিয়া ও সিঙ্গাপুরের দূতাবাসে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। যদিও কুয়ালালামপুর ও সিঙ্গাপুর দূতাবাসে কতজন করে আধিকারিককে পাঠানো হচ্ছে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার মুখপাত্র।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত