Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলেজ নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ মামলায় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক করকে হাজির করা নিয়ে বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার রাতে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমার পাল্টা প্রশ্ন তুলেছেন, ‘মামলা নিয়ে এত তাড়াহুড়োর কী রয়েছে?’ ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি পেলেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান।

২০২৩ সালে কলেজে নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছিল, তাতে অস্বচ্ছতা রয়েছে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এক প্রার্থী। ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের কলেজ সার্ভিস কমিশনকে নিয়োগ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কমিশন। কিন্তু কমিশন সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ না মেনে পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে। মামলা করে ডিভিশন বেঞ্চে। যদিও ডিভিশন বেঞ্চ মামলাটি একক বেঞ্চেই ফেরত পাঠায়। এদিন মামলার শুনানিতে প্রথমে সোয়া চারটের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময় পেরিয়া যাওয়ার পরে আরও এক ঘন্টা বাড়তি সময় দেন। কিন্তু সেই সময়ের মধ্যে প্যানেল আদালতে জমা না দেওয়ায় রাত সাড়ে আটটার মধ্যে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ধরে তাঁর এজলাসে হাজির করার নির্দেশ দেন বিচারপতি। বিধাননগর পুলিশ কমিশনারেটকে ওই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

সেই নির্দেশ দেওয়ার আধ ঘণ্টার মধ্যে বিচারপতি গঙ্গেপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। মামলা নিয়ে এত তাড়াহুড়োর কারণ কী তা নিয়ে প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চ বলে, ‘মামলাটি শুরুতে বিচারপতি গঙ্গেপাধ্যায়ের বেঞ্চে ছিল না। মামলাটি চলছিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। অস্থায়ী বেঞ্চ হিসাবে ওই মামলাটি শুনানির জন্য বিচারপতি গঙ্গেপাধ্যায়ের বেঞ্চে পাঠানো হয়েছিল। তাই এ ব্যাপারে বিচারপতি চন্দ যে নির্দেশ দিয়েছিলেন তা-ই বহাল থাকবে।’

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি