কানপুরে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে কিউয়িরা

 প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল নিউজিল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম টেস্টের দ্বিতীয় দিনের পর অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল নিউজিল্যান্ড। দুই ওপেনার টম ল্যাথাম এবং উইল ইয়ংয়ের অর্ধশতরানের ওপর ভর করে অ্যাডভান্টেজে রইল কিউয়িরা। তাঁরা দু’জনই নিজেদের অর্ধশতরান পূর্ণ করেন। দিনের শেষে ল্যাথাম ৫০ রানে এবং ইয়ং ৭৫ রানে অপরাজিত রয়েছেন। আর কিউয়িদের স্কোর গিয়ে দাঁড়াল বিনা উইকেটে ১২৯ রান। যদিও এখনও ২১৬ রানে পিছিয়ে রয়েছেন গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ীরা।

অ্যাডভান্টেজে থাকা কিউয়ি ব্রিগেডের লক্ষ্য বড় রান তুলে প্রতিপক্ষ টিম ইন্ডিয়াকে পাল্টা চাপে ফেলা। তাই ভারতীয় বোলাদেরও লক্ষ্য থাকবে দিনের শুরুতেই নতুন বলকে কাজে লাগিয়ে উইকেট তুলে নেওয়া। 

দ্বিতীয় দিনের শুরুতেই রীতিমতো দাপট দেখান টিম সাউদি। বল হাতে জ্বলে ওঠেন তিনি। তুলে নেন ৫টি উইকেট। যার ফলে মাত্র ৩৪৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। প্রথম দিনের শেষ একটি উইকেট পেয়েছিলেন এই কিউয়ি পেসার। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজা (৫০), ঋদ্ধিমান সাহা (১), শ্রেয়স (১০৫) এবং অক্ষর প্যাটেলের (৩) উইকেট তুলে নেন তিনি।

পাশাপাশি, ২টি উইকেট তুলে নেন আজিজ প্যাটেলও। ফলে টিম ইন্ডিয়াকে ৩৪৫ রানের মধ্যেই বেঁধে ফেলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত