৪৮৩ সূচক হারাল সেনসেক্স, বাজার থেকে গায়েব ৪ লক্ষ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী দৌড়। টানা দু’দিন চড়ার পরে সোমবার সপ্তাহের প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। একদিনে ৪৮৩ সূচক হারিয়েছে সেনসেক্স। আর ১৪১ সূচক খুঁইয়ে ফের সাড়ে ১৯ হাজারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে নিফটি। একদিনেই বাজার থেকে গায়েব হয়েছে ৪ লক্ষ কোটি টাকার মতো। ইজরায়েল ও হামাসের যুদ্ধের প্রভাবেই বাজারে পতন ঘটেছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

টানা বেশ কয়েকদিন টালমাটাল পরিস্থিতি কাটিয়ে সপ্তাহান্তে ঘুরে দাঁড়িয়েছিল সেনসেক্স ও নিফটি। বৃহস্পতিবার ৪০৬ ও শুক্রবার ৩৬৪ সূচক বেড়েছিল সেনসেক্স। অর্থা‍ৎ দু’দিনে ৭৭০ সূচক বেড়ে ৬৬ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এদিন অবশ্য ৪৩৫ সূচকের মতো কম নিয়ে রেড জোন থেকেই শুরু হয়েছিল লেনদেন। প্রথম দিকে সামান্য ঊর্ধ্বমুখী হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই গড়গড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের প্রভাবের ছায়া স্পষ্ট লক্ষ্য করা যায়। দিন ভর আর পতনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি বাজার। শেষ পর্যন্ত ৪৮৩ দশমিক ২৪ পয়েন্ট হারিয়ে ৬৫,৫১২.৩৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৫৬০.০৭ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৪৩৪.৬১ পয়েন্ট। অন্যদিকে ১৪১.১৫ পয়েন্ট খুঁইয়ে ১৯,৫১২.৩৫ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি।

বাজারে এদিন মিডক্যাপ ও স্মলক্যাপের শেয়ার জোর ধাক্কা খেয়েছে। মিডক্যাপ ইনডেক্স ১ শতাংশ ও স্মলক্যাপ ইনডেক্স ১.৭ ইনডেক্স কমেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে শুরু করে তথ্য-প্রযুক্তি সব ক্ষেত্রের শেয়ারমূল্য কমেছে। আদানি পোর্টের শেয়ারমূল্য ৪.৯০ শতাংশ হ্রাস পেয়েছে। রেড্ডি’স ল্যাবরেটরির শেয়ার লাভের মুখ দেখেছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর