গাজায় ইজরায়েলি প্রাণঘাতী হামলার বলি ১৪০ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হামাস হামলার প্রতিবাদে গাজা জুড়ে ইজরায়েলি হত্যাযজ্ঞ। যা থেকে রেহাই পেলনা গাজার স্কুল থেকে হাসপাতালগুলি। গত শনিবারের পর এ যেন এক ধ্বংসলীলা দেখছে গোটা বিশ্ব। এমনকি সাধারণ মানুষের বাসস্থানগুলিতেও ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল বাহিনী। ইতিমধ্যেই এই সংঘর্ষে গাজায় নিহত ১৪০ জন শিশু। এই ধ্বংসযজ্ঞে দুই পক্ষের মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই গাজার হাসপাতালগুলিতে মানবিক করিডরের আবেদন জানিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ জাতিসংঘ। ইজরায়েলের এই আক্রমনে  আন্তর্জাতিক নীতি লঙ্ঘন হয়েছে বলেই অভিমত জাতিসংঘের। ইতিমধ্যেই দুই দেশকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।  তবে গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করতে খাদ্য, জল, জ্বালানি বন্ধ করেছে ইজরায়েল।  এতে শয়ে শয়ে মানুষ ক্ষুধার জ্বালায় মরবেন। শিশুরা অভুক্ত থাকবে। ফলে সাধারণ মানুষকে ক্ষুধার্ত করার এই অভিপ্রায় যুদ্ধাপরাধ বলে জানিয়েছে জাতিসংঘ।

ইতিমধ্যেই এই যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশগুলি আড়াআড়িভাবে বিভক্ত হয়েছে।  ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত, ইতালি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশ। তবে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে। রাশিয়া সহ কিছু  রাষ্ট্র আবার দুই পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।  শনিবার(৭ অক্টোবর) ইজরায়েলে আক্রমণ করে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরেই ইজরায়েলের পক্ষ থেকে হামাস অধীনস্ত গাজায় ভয়াবহ হামলা চালানো হয়। সর্বোপরি সবকিছু উপেক্ষা করে মানুষকে অভুক্ত রাখার যে অভিপ্রয়াস তা নিন্দাযোগ্য বলেই অভিমত আন্তর্জাতিক মহলে।  

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন