প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ট্রেনে চেপে পদ্মা সেতু পাড়ি ফেরদৌসের

এদিন রীতিমতো টিকিট কেটে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফেরদৌস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরিবারকে সঙ্গে নিয়ে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আওয়ামী লীগ সুপ্রিমোর সঙ্গে যাত্রা করলেন বাংলাদেশের সুপারস্টার ফেরদৌস। রীতিমতো ইতিহাস সাক্ষী করলেন অভিনেতা। আজ দুপুর বাংলাদেশের স্থানীয় সময় ১২.৪৫ নাগাদ ট্রেনে করে পদ্মা পার হন প্রধানমন্ত্রী। মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সূত্রেই ট্রেনে চেপে পদ্মা পাড়ি দেন তিনি। উদ্বোধনের দিন দুপুর ২টার দিকে ট্রেনে চেপে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছলেন বাংলা সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ।

এদিন সকাল ১০.১০ মিনিটে সড়কপথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০.৫৮ মিনিট নাগাদ মাওয়া পৌঁছন। মাওয়া রেল স্টেশন প্রাঙ্গনে বক্তব্য রাখেন তিনি। দুপুর ২.০০ নাগাদ ট্রেনে করে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছন। ঢাকার গেণ্ডারিয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৭ কিলোমিটার চালু হল মঙ্গলবার। এদিন রীতিমতো টিকিট কেটে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফেরদৌস। পদ্মা সেতুতে ট্রেন চলাচল বহুদিন ধরেই স্বপ্ন ছিল বাংলাদেশ বাসীদের।

অবশেষে তাঁদের সেই স্বপ্ন সফল হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে। মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ফেরদৌস ক্যাপশনে লেখেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা।পদ্মা সেতুতে রেল চলাচলের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঢাকার কাছাকাছি এল। রেলপথে ঢাকা-খুলনার দূরত্ব কমল ২১২ কিলোমিটার। চিনের ঋণে প্রায় ৩৯,২৪৭ কোটি টাকা ব্যয় করে এই রেলপথ নির্মিত হচ্ছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নতুন রেলপথ। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চলবে।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে