জ্বালানি শেষ, স্তব্ধ গাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিপর্যস্ত হাসপাতাল

জ্বালানীর অভাবে গাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি এদিন থেকেই বন্ধ হয়ে যেতে শুরু করেছে। কার্যত এদিন থেকেই গাজা অন্ধাকারে ডুবে যেতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গি সংগঠন হামাসের (Hamas) হানাদারির জেরে ইজরায়েল(Israel) ও প্যালেস্তাইনের র(Palestine) মধ্যে শুরু হওয়া যুদ্ধ বুধবার পঞ্চম দিনে পা দিল। অতিমধ্যেই সেই যুদ্ধে গাজা স্ট্রিপে(Gaza Strip) হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন ও ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হাসপাতালগুলিতে কার্যত ঠাঁই নেই ঠাঁই নেই দশা। তার মধ্যে এবার সেই হাসপাতালগুলিই বিদ্যুৎ বিচ্ছিন্ন(Hospitals Lost Electricity) হয়ে পড়তে শুরু করেছে। কেননা জ্বালানির অভাবে গাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি এদিন থেকেই বন্ধ হয়ে যেতে শুরু করেছে। কার্যত এদিন থেকেই গাজা কার্যত অন্ধাকারে ডুবে যেতে চলেছে। ইজরায়েল কার্যত গাজায় খাদ্য, ওষুধ, জ্বালানি আসার রাস্তা বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের তরফে সেই অবরোধ তুলে নিতে বলা হলেও ইজরায়েল এখনও পর্যন্ত তা তোলেনি।

সূত্রের দাবি, গাজার হাসপাতালগুলিতে এখন খুব কম করেও ১২ হাজার মানুষ ভর্তি রয়েছেন। এখন যদি সেই হাসপাতালগুলিতে বিদ্যুৎ না থাকে তাহলে অনেকেরই জীবন সংশয় দেখা দেবে। কিন্তু গাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি এদিন থেকেই কার্যত বসে যেতে চলেছে জ্বালানীর অভাবে। আর তাই হাসপাতালগুলিও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আন্তর্জাতিক নিয়মানুযায়ী যে কোনও যুদ্ধের সময়ে হাসপাতালগুলিতে আক্রমণের অভিমুখ করা হয় না। এবারেও তা করা হয়নি। কিন্তু ইজরায়েল যেভাবে গাজা স্ট্রিপে খাদ্য, ওষুধ, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস আসার রাস্তা বন্ধ করে দিয়েছে তার জেরে গাজার বিদ্যুৎকেন্দ্রগুলি স্তব্ধ হয়ে পড়ছে। বিদ্যুতের অভাবে গাজার হাসপাতালগুলিতেও জরুরি অবস্থার চিকিৎসার পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। যা অবস্থা যুদ্ধ না থামলে, শান্তি না ফিরলে গাজার বহু নিরপরাধ মানুষের কার্যত জীবন যেতে বসেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার