ব্যর্থতা কাটিয়ে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন লিটন দাস

ব্যর্থতা তাঁকে পুরোপুরি ঢেকে ফেলেছিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্যর্থতা তাঁকে পুরোপুরি ঢেকে ফেলেছিল। তিনি হলেন লিটন দাস। গত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের এই ব্যাটসম্যান একেবারেই ফর্মের ধারে-কাছে ছিলেন না। যার ফলে টাইগার ব্রিগেডের সমর্থকদের চোখে লিটন হয়ে উঠেছিলেন বড়সড় ভিলেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে হতে হয়েছিল প্রচুর ট্রোলের শিকার।

এমনকি কুড়ি-বিশের বিশ্বচ্যাম্পিয়নশিপে যখন লিটন রান পাচ্ছিলেন না, তখন তাঁকে খুব বাজেভাবে ট্রোল করেছিল বাংলাদেশের এক বই বিক্রেতা কোম্পানি। তারা সোশ্যায় মিডিয়াতে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছিল যে, ‘লিটন যত রান করবে, আমরা বইতে পাঠকদের তত শতাংশ ছাড় প্রদান করব’। এই ঘটনার পর আর চুপ করে থাকতে পারেননি লিটনের স্ত্রী দেবশ্রী। কড়া ভাষায় প্রতিবাদ জানান তিনি।

তবে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের প্রথমদিন সমস্ত কিছুর জবাব দিলেন লিটন। হয়তো এটারই অপেক্ষাতে ছিলেন তিনি। তাঁর শতরানই সমালোচকদের মোক্ষম জবাব দিল। বাবর আজমদের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি তুলে নিলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। তাঁর এবং মুশফিকুর রহিমের ব্যাটের ওপর ভর করেই প্রথমদিনের বৈতরণী পার করল টাইগাররা। কারণ, একটা সময় মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা।

দিনের শেষে ১১৩ রানে অপরাজিত থাকলেন লিটন। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন মুশফিকুর। তিনি ৮২ রানে অপরাজিত রইলেন। প্রথমদিন বাংলাদেশের স্কোর দাঁড়াল ৪ উইকেটে ২৫৩ রান।

   

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত