বুধ রাতে গাজায় বোমাবর্ষণ ইজরায়েলের, নিহত ১৫

গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ইজরায়েলের হানাদারিতে বুধবার রাতে ১৫জন মারা গিয়েছেন। সামগ্রিক ভাবে মৃতের সংখ্যা ১১০৭জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধ রাতেও গাজার(Gaza Strip) বুকে ফের হামলা চালিয়েছে ইজরায়েল(Israel)। সেই হামলার জেরে প্রাণ হারিয়েছে ১৫জন নিরীহ নাগরিকের। বুধবারই ইজরায়েলের তরফে জানিয়ে দেওয়া তাঁরা গাজা স্ট্রিপের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছে। তারপরেও বুধবার রাতে গাজার ওপর বোমাবর্ষণের ঘটনা ঘটায় এদিন বিশ্বের বেশ কিছু রাষ্ট্র ইজরায়েলের নিন্দায় সরব হয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রী(Health Minister of Gaza) জানিয়েছেন ইজরায়েলের হানাদারিতে বুধবার রাতে ১৫জন মারা গিয়েছেন। সামগ্রিক ভাবে মৃতের সংখ্যা ১১০৭জন। ইজরায়েলের বোমাবর্ষণের জেরে এখন সাধারন মানুষ আর তাঁদের বাড়িতে থাকতে নিরাপদ বোধ করছেন না। তাঁরা আশ্রয় নিচ্ছেন রাষ্ট্রসংঘের স্কুলগুলিতে(Schools of UNO)। যদিও সেখানেও যে কখন বোমা এসে পড়বে তার কোনও ঠিকঠিকানা নেই।

এদিকে গাজার মানুষজন যাতে নিরাপদে গাজার বাইরে চলে আসতে পারে তার জন্য রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যাতে একটি নিরাপদ করিডর তৈরি করা যায়। সূত্রে জানা গিয়েছে ইজিপ্টের সরকার এখন ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা চালাচ্ছে যদি একটি নিরাপদ করিডর তৈরি করে তার মাধ্যমে গাজার মানুষদের নিরাপদে বার করে আনা যায়। যদিও সেই আলোচনা ফলপ্রসু হয়েছে এমন খবরও পাওয়া যায়নি। ইজিপ্টের সরকার চাইছে যদি নিরাপদ করিডর তৈরি করা যায় তাহলে সেখান দিয়েই গাজার বাসিন্দাদের জন্য খাবার, জ্বালানী, জল, পোষাক ও ওষুধ পাঠাতে। যদিও সেই নিরাপদ করিডর তৈরির ক্ষেত্রে ইজরায়েল এখনও রাজী হয়নি। তাঁদের দাবি, এই নিরাপদ করিডর তৈরির ক্ষেত্রে ছাড়পত্র দিকে সেখান দিয়েই হামাসের জঙ্গিরা গাজার বাইরে বেড়িয়ে আসার সুযোগ পেয়ে যাবে।

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন